হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে দুর্নীতি অভিযোগে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

বাগেরহাটের রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলীকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত আবেদন করা হলে তদন্ত কার্যক্রম শুরু হয়।

অভিযোগ রয়েছে, উপজেলার ১২৭টি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (স্লিপ) বাবদ বরাদ্দকৃত অর্থ থেকে অতিরিক্ত টাকা আদায়ের মাধ্যমে অনিয়ম করা হয়েছে। নিয়ম অনুযায়ী নির্ধারিত হারের বেশি অর্থ উত্তোলনের অভিযোগ তুলে শিক্ষকরা জানান, এ খাতে লক্ষাধিক টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে।

এছাড়া প্রাক-প্রাথমিক পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, বদলি বাণিজ্য, বিভিন্ন দিবসে অতিরিক্ত অর্থ সংগ্রহ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কিছু শিক্ষককে শোকজ নোটিশ দিয়ে পরে তা অর্থের বিনিময়ে নিষ্পত্তির অভিযোগও উঠে এসেছে।

একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, শিক্ষা কর্মকর্তার সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং অনেক শিক্ষক আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা দ্রুত এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।

আরো পড়ুন...  রামপাল সদর ইউনিয়নে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মো. ফরহাদ আলী। তিনি বলেন, “আমি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নই। কঠোরভাবে দায়িত্ব পালন করায় কেউ ক্ষুব্ধ হতে পারে।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটন হবে এবং শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে ৪৫ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল সরকারি সহায়তা

জিপিএ-৫-এর সাফল্যে দাখিলে এগিয়ে দারুন্নাজাত

কুড়িগ্রামে ৪ স্কুলে পাস করেনি কেউ

এসএসসিতে এক বিষয়ে ফেল, শিক্ষার্থীর মৃত্যু

১০

হেরোইনসহ গ্রেপ্তার ১

১১

জমির বিরোধে সংঘর্ষ, নিহত ১

১২

এসএসসি ফলাফলে কুলিয়ারচরে আবারও শীর্ষে ছয়সূতী

১৩

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া রেহানার পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঘর-খাদ্য ও অর্থ সহায়তা

১৪

১০০ টাকায় গরুর মাংস বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

১৫

কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

১৬

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

১৭

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৮

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

১৯

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

২০