জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
১২ জুলাই ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ পর্যন্ত বাঁচানো গেল না টেকনাফের পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিকে

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও প্রাণীটিকে বাঁচানো সম্ভব হয়নি।

বন বিভাগ সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) সকাল প্রায় পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর আগে শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে টেকনাফ রেঞ্জের সদর বিটের শিয়ালঝোড়া এলাকায় প্রায় ১০০ থেকে ১৫০ ফুট উঁচু পাহাড়ি ঢাল থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় প্রাণীটি।

পাহাড় থেকে পড়ে যাওয়ার ফলে হাতিটির পা, পেটসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত লাগে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সহায়তায় হাতিটিকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। তবে সব ধরনের চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত হাতিটি মারা যায়।

বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাতিটির মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন...  সুন্দরবন দিবসে মানববন্ধন

এদিকে স্থানীয়দের মতে, পাহাড়ি এলাকায় বন্য হাতির নিরাপদ বিচরণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি তাদের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাদের দাবি, বনাঞ্চলে মানুষের অনুপ্রবেশ ও আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে মানুষ-হাতির সংঘাত বাড়ছে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলীকদমে ৫৭ বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ কাঠসহ ট্রাক জব্দ

কুলিয়ারচরে নিহত জুয়েলের বাড়িতে সাবেক ছাত্রনেতা মামুন, পরিবারের পাশে থাকার আশ্বাস

জলাবদ্ধতা মোকাবিলায় গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শেষ পর্যন্ত বাঁচানো গেল না টেকনাফের পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিকে

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া ও সমর্থন চাইলেন আল ইসহাক রাব্বি

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন দুর্গতরা

কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মাগুরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

১০

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হলেন জি. এস. শরীফ

১১

বাঁধ ভেঙে মৌলভীবাজারে বন্যার তাণ্ডব, পানিবন্দি ৪০ হাজার মানুষ

১২

বড়লেখায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ, চা-বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা

১৩

মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৪

শিকারীর ফাঁদ থেকে ৬ মাসের চিকিৎসা, অবশেষে বনে ফিরলো সেই বাঘিনী

১৫

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

১৬

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৭

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

১৮

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

১৯

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

২০