পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
১১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সাতক্ষীরার শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ বাজারে মো. আব্দুল ওহাবের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসেন বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও প্রজনন মৌসুমে মাছের বংশবিস্তার নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান গুরুত্বপূর্ণ। কারেন্ট জালে মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী ও ছোট মাছের পোনা আটকা পড়ে। এতে নদী, খাল ও জলাশয়ে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার, বিক্রি ও মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জেলেদের আইন মেনে বৈধ জাল ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  নাজিরপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানবীজ বিতরণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে ৪৫ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল সরকারি সহায়তা

জিপিএ-৫-এর সাফল্যে দাখিলে এগিয়ে দারুন্নাজাত

কুড়িগ্রামে ৪ স্কুলে পাস করেনি কেউ

এসএসসিতে এক বিষয়ে ফেল, শিক্ষার্থীর মৃত্যু

হেরোইনসহ গ্রেপ্তার ১

জমির বিরোধে সংঘর্ষ, নিহত ১

১০

এসএসসি ফলাফলে কুলিয়ারচরে আবারও শীর্ষে ছয়সূতী

১১

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া রেহানার পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঘর-খাদ্য ও অর্থ সহায়তা

১২

১০০ টাকায় গরুর মাংস বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

১৩

কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

১৪

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

১৫

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৬

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

১৭

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

১৮

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

১৯

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

২০