জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
২৫ জুন ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

বিশিষ্ট সাংবাদিক, পরিবেশ সংগঠক এবং অ্যান্টি ড্রাগ নেটওয়ার্ক-এর চেয়ারম্যান স ম জিয়াউর রহমান-এর অসুস্থ পিতা মোহাম্মদ জেবর মুল্লুক-কে দেখতে হাসপাতালে গেছেন বিভিন্ন সামাজিক, পরিবেশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এ চিকিৎসাধীন মোহাম্মদ জেবর মুল্লুকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

মোহাম্মদ জেবর মুল্লুক মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি-র ১৪নং বাগোয়ান ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এবং গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স-এর সদস্য। তিনি সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি লিডার ও ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ কাইছার, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন-এর ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি নোয়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. মুজিবুর রহমান, জয়নাব বেগম, হালিমা বেগম, মোহাম্মদ আসিফ, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন-এর চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল মোমেন, সদস্য মোহাম্মদ রিফাত এবং সাংবাদিক উন্নয়ন পরিষদ-এর সদস্য সাংবাদিক মোহাম্মদ জামাল উদ্দিনসহ আরও অনেকে।

আরো পড়ুন...  নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তছিরন নেছার

উল্লেখ্য, গত ২২ জুন গভীর রাতে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স আয়োজিত তিনদিনব্যাপী “গ্রীন রোড শো” কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে কর্নেলহাট বাদামতলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন মোহাম্মদ জেবর মুল্লুক। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

নেতৃবৃন্দ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসে অনিয়মের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত

মোংলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

বারডেমের বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে পীরগঞ্জে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

যশোরে ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত গ্রেপ্তার

বাগেরহাটে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

শিশু ও ৬ নারীকে বাংলাদেশে পুশইনের অভিযোগ, কমলগঞ্জ সীমান্তে চাঞ্চল্য

জগন্নাথপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

নড়াইলের লোহাগড়ায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৪ মাস ১৭ দিন পর তেতুলিয়ায় শালবাহান ইউনিয়ন পরিষদের দায়িত্ব ফিরে পেলেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম

১০

বড়লেখা সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জব্দ

১১

পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান

১৩

সাংবাদিক ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

১৪

মহেশখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

১৫

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৬

পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার্স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

১৭

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৮

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

১৯

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

২০