পঞ্চগড় প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

| ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা আবু দাউদ প্রধান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দিয়ে তিনি দলটির তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভিডিওতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বলতে শোনা যায়, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তালামুক্ত করেছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভিডিওতে বলেন, তাদের নামে দায়ের হওয়া মিথ্যা মামলা থেকে রক্ষার জন্য তিনি আবু দাউদ প্রধানের সহযোগিতা কামনা করেন।

সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জমান স্বপন বলেন, বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কেউ অবস্থান নিলে সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। দলমত নির্বিশেষে এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান চান বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি নেতা আবু দাউদ প্রধান বলেন, “আমি কিছুক্ষণ আগে জানতে পারি আওয়ামী লীগের অফিসে তালা দেওয়া আছে। আগে জানলে আগেই ব্যবস্থা নিতাম। দীর্ঘ ১৮ বছর পর আমাদের বিজয় হয়েছে। তবে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। কোনো পক্ষের কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না।”

আরো পড়ুন...  খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, ১১ প্রার্থীর প্রচারণা শুরু

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরাও স্বাধীন বাংলাদেশের নাগরিক। তাদের ওপর কেউ অন্যায় আচরণ করলে আমাকে জানাবেন।”

এ বিষয়ে মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, অফিসটি আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর লোকজন তালাবদ্ধ করে রেখেছিল। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সেটি খোলা হয়েছে। আপাতত মুক্তিযোদ্ধারা সেখানে বসবেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এখনই শুরু হবে না বলেও জানান তিনি।

তবে জেলা বিএনপি এ ঘটনায় আনুষ্ঠানিক সমর্থন দেয়নি। জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, “জেলা বা কেন্দ্রীয়ভাবে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। উপজেলা সভাপতি ব্যক্তিগতভাবে যা করেছেন, এর দায় তাকেই নিতে হবে। বিষয়টি আমরা কেন্দ্রে জানাবো।”

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইউনুস শেখ বলেন, ঘটনাটি তাদেরকে বিস্মিত করেছে এবং সাংগঠনিকভাবে বিষয়টি পর্যালোচনা করা হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও স্থানীয়ভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা-মা হারিয়ে দাদীর কোলে আল আমিনের বেঁচে থাকার লড়াই

বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনে হামলা, ২৩ জনের নাম উল্লেখসহ ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

সেনবাগে জমকালো শুকরিয়া সম্মেলন, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের আহ্বান

বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মেয়র প্রার্থী মুজিব মনির

পানছড়িতে অসহায় পরিবারের পাশে বিজিবি, ঈদ উপহার বিতরণ

তালা কেটে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি, তেতুলিয়ায় চাঞ্চল্য

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানালেন হিসাবরক্ষক মামুন অর রশিদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা পালন

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ৭ গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত

ঈদে অসহায় মানুষের পাশে এমপি নূরুল ইসলাম বুলবুল, নগদ অর্থ বিতরণ

১০

ঈদের আনন্দ ভাগাভাগি করতে জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্টের উপহার বিতরণ

১১

হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় ৪ বছরের রুবাইদার হাত হারানোর শঙ্কা

১২

বাগেরহাট-৪ আসনের এমপির কার্যক্রমের ১ম ফলোআপ সভা অনুষ্ঠিত

১৩

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

১৪

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

১৫

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

১৬

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

১৭

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

১৮

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

১৯

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

২০