শরণখোলা প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে পুলিশ, ইনসেটে চিরকুট। ছবি : ইতিহাস

বাগেরহাটের শরণখোলায় নিজ ঘরের শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাদের মরদেহের পাশ থেকে দুই মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুটও জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার খোন্টাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজৈর গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে জেলে মো. কবির হোসেন এবং তার স্ত্রী হালিমা বেগম। তাদের সংসারে সাত বছর বয়সী একটি কন্যা ও দুই মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা কবির হোসেন ও হালিমা বেগমের কোনো সাড়া না পেয়ে তাদের ঘরে যান। পরে ঘরের বিছানায় স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

লাশ উদ্ধারের সময় ঘরের ভেতরেই তাদের দুই মাস বয়সী শিশুপুত্রকে জীবিত অবস্থায় পাওয়া যায়। বাবা-মায়ের মরদেহের পাশেই শিশুটি কান্নারত অবস্থায় ছিল বলে জানান স্থানীয়রা। পরে তাকে পরিবারের সদস্যদের জিম্মায় দেওয়া হয়।

আরো পড়ুন...  বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের ১৫১ সদস্যের কমিটি আত্মপ্রকাশ

পুলিশ ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করেছে। চিরকুটে উল্লেখ করা হয়েছে, “এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” তবে চিরকুটটি কে লিখেছেন এবং এর সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতদের স্বজন ও প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। সেই বিরোধের জেরেই এ মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।

নিহত কবির হোসেনের বাবা আব্দুল মজিদ হাওলাদার বলেন, “ছেলে ও পুত্রবধূর মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। সকালে কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখি দুজনই মৃত অবস্থায় পড়ে আছে।”

অন্যদিকে হালিমা বেগমের বাবা মোহাম্মদ বাবুল হাওলাদার বলেন, “ঘটনাটি কীভাবে ঘটেছে, তা আমরা নিশ্চিত নই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন হোক, সেটাই চাই।”

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে নিহত হালিমা বেগমের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, “ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মরদেহে পাওয়া বিভিন্ন আলামত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে কিশোরগঞ্জে জুলাই শহীদ দিবস পালন

দুনিয়া যখন আখিরাতের পুঁজি

রায়পুরায় নদীতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

জুলাই শহীদ দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা, বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মতবিনিময়

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

যথাযোগ্য মর্যাদায় ঝালকাঠিতে পালিত হলো জুলাই শহীদ দিবস

জুলাই শহিদদের স্মরণে কুড়িগ্রামে পুষ্পার্ঘ্য, আলোচনা সভা ও সম্মাননা

মিঠামইন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম হত্যা: ৩ আসামি গ্রেফতার

জুলাই শহীদ দিবসে মাগুরায় জামায়াতে ইসলামীর র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল

১০

২৩ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান, প্রশাসনিক সংকটে মঠবাড়িয়ার শিক্ষা ব্যবস্থা

১১

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গঠনে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই: ইউএনও জাহিদ বিন কাশেম

১২

গাবুরায় ৭২ পরিবারের মাঝে ১,৮০০ মুরগির বাচ্চা বিতরণ, আয় বৃদ্ধির নতুন উদ্যোগ

১৩

এই কারণেই এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে?

১৪

নকল সিগারেট মামলার মধ্যেই নতুন কেলেঙ্কারি, ভদ্দরের ফ্যাক্টরি থেকে উদ্ধার চোরাই মেশিন

১৫

বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ

১৬

রামপালে ‘জয় অব গিভিং’ উদ্যোগে ৮০ দুঃস্থ পরিবার পেল গরু-ছাগলসহ বিভিন্ন সহায়তা

১৭

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে মঠবাড়িয়ায় দুই মিটার রিডার অবরুদ্ধ

১৮

নোয়াখালীর উন্নয়নে ব্যতিক্রমধর্মী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

১৯

প্রেমের টানে পাকিস্তান থেকে শরীয়তপুরে যুবক, চার বছরের সম্পর্কের পর বিয়ে

২০