বিনোদন ডেস্ক
৬ মার্চ ২০২৬, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইকরার মৃত্যু নিয়ে আলোচনার মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্টে আলোচনায় শবনম ফারিয়া

শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত
শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত

অভিনেতা জাহের আলভী–র স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা–র রহস্যজনক মৃত্যুকে ঘিরে যখন দেশজুড়ে আলোচনা, প্রশ্ন ও শোকের আবহ তৈরি হয়েছে, ঠিক সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। যদিও তিনি তার পোস্টে কারও নাম উল্লেখ করেননি, তবে অনেক নেটিজেন মনে করছেন সাম্প্রতিক ঘটনাকে ঘিরেই তিনি এই মন্তব্য করেছেন।

গত বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শবনম ফারিয়া সমাজের দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। সেখানে তিনি লিখেছেন, কেউ আত্মহত্যা করলে সবাই সহানুভূতি দেখায়। কিন্তু কেউ যদি আত্মহত্যা না করে বিবাহবিচ্ছেদের পথ বেছে নেয়, তখন সমাজ তাকে নানা ধরনের নেতিবাচক মন্তব্যে বিদ্ধ করে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, অনেক সময় বলা হয়— ‘খারাপ মেয়ে’, ‘নষ্টা’, ‘বাচ্চার জন্যও বিয়ে টিকিয়ে রাখতে পারল না’, কিংবা ‘এই যুগের মেয়েরা বেশি ফেমিনিজম শিখছে’। আবার কেউ ডিভোর্সের পর নতুন করে বিয়ে করলে তখনও নানা প্রশ্ন তোলা হয়— ‘কত নম্বর বিয়ে’, ‘এই বিয়ে কয়দিন টিকবে’, এমন নানা মন্তব্য শোনা যায়।

আরো পড়ুন...  ইকরার মৃত্যুর ঘটনায় নীরবতা ভাঙলেন তিথি

শবনম ফারিয়ার এই মন্তব্য প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই মনে করছেন, সাম্প্রতিক ইকরার মৃত্যুর ঘটনাকে ঘিরে সমাজের প্রতিক্রিয়া ও নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়েই তিনি এই বার্তা দিয়েছেন।

উল্লেখ্য, ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনা নিয়ে দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। ইকরার মৃত্যুর পর থেকে জাহের আলভী ও তার সহকর্মী ইফফাত আরা তিথি–র সম্পর্ক নিয়েও সামাজিক মাধ্যমে নানা আলোচনা ও অভিযোগ উঠেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে শোবিজ অঙ্গনের একাংশ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

বিএনপি নেতা ফারুকুল ইসলামের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে মোংলায় মানববন্ধন

মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

তরুণদের স্বাবলম্বী করতে মোরেলগঞ্জে সিসিডিবির প্রশিক্ষণ আয়োজন

সবুজ পৃথিবীর প্রত্যয়ে মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল

ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

শ্রীপুরে বৃক্ষরোপণে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা

১০

খাগড়াছড়িতে সেনা অভিযানে আত্মসমর্পণ ২, নিহত ১

১১

ঝোপে মিলল ‘চশমা সাইদ’-এর গলাকাটা মরদেহ

১২

ভূমি সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে কিশোরগঞ্জে কর্মশালা

১৩

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র ঘর পেল তিন অসহায় পরিবার

১৪

অপপ্রচার-মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন নারী উদ্যোক্তা লাকী নূর জাহান

১৫

শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৬

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

১৭

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

১৮

কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত

১৯

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ৩

২০