কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
২৯ মে ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদের আনন্দ ভাগাভাগিতে কটিয়াদীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল ৭টায় উপজেলার স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নেতাকর্মীদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় এবং উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. রমজান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান নাদিম, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, ঢাকা দক্ষিণ থানার আমীর মাহবুবুর রহমান মাহফুজ এবং জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে পবিত্র ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তারা সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন...  মুড়লি রেলক্রসিংয়ে মাদ্রাসার নামে চাঁদাবাজির অভিযোগ

এসময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, ইসলামী আদর্শের প্রচার-প্রসার, জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং আগামী দিনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সংগঠনের লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ঈদের আনন্দ ভাগাভাগির মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়েছে বলে উপস্থিতরা অভিমত ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জের পঞ্চকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

কক্সবাজারে সাংবাদিক সংগঠনের ঈদ শুভেচ্ছা বিনিময়

জিয়াউর রহমান ছিলেন সংকটকালে নেতৃত্বের প্রতীক: এমপি এনামুল হক

ঈদুল আজহা উপলক্ষে মোরেলগঞ্জে প্রীতি ফুটবল খেলায় পঞ্চকরণ ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

পঞ্চগড়ে ছাত্রদল নেতার পদ স্থগিত

পাঁচবিবিতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জোরালো

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

জগন্নাথপুরে শহীদ জিয়া স্মরণে বিএনপির জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

ঈদকে ঘিরে হোসেনপুরে কঠোর প্রশাসনিক অভিযান, অতিরিক্ত ভাড়ায় সিএনজি জব্দ

ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে কুরবানির মাংস বিতরণ সম্পন্ন

১০

আলোকিত মোরেলগঞ্জ এর আয়োজনে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

১১

ব্রাজিল ভক্তদের র‍্যালিতে আর্জেন্টিনা সমর্থকদের 7Up বিতরণে চমক

১২

মঠবাড়িয়ায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনসমাগম

১৩

ঝালকাঠির বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদির দোকান ভস্মীভূত

১৪

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে কালিয়াকৈরে জনসমাগম, দোয়া–আলোচনা ও বস্ত্র বিতরণ

১৫

বদরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, মাদকবিরোধী বার্তা দিলেন মানিক চেয়ারম্যান

১৬

ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে সুন্দরগঞ্জে ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

১৭

তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীদের সম্মাননা প্রদান

১৮

মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

১৯

এক লটারিতেই বদলে গেল ভাগ্য! সেনবাগে দুইজন হলেন নতুন লাখপতি

২০