ইতিহাস ডেস্ক
৫ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কৃষি কার্ডে আসবে বিপ্লব: এমপি রফিকুল

সরকারের কৃষি কার্ড কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশে আধুনিক কৃষিতে নতুন বিপ্লব ঘটবে এবং খাদ্য ঘাটতি দূর হবে বলে মন্তব্য করেছেন মোঃ রফিকুল ইসলাম জামাল।

কাঁঠালিয়া উপজেলা-তে আয়োজিত ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি কার্ড ও খাল খনন প্রকল্প কৃষকবান্ধব উদ্যোগ, যা প্রান্তিক চাষিদের উৎপাদন ও আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সোমবার (৪ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে পার্টনার ফিল্ড স্কুলের প্রায় ৭০ জন সদস্যসহ কৃষক-কৃষাণী, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হাতেমা ইয়াসমিন। এতে আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম, সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সী, কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল আলমসহ অন্যান্যরা।

বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা ও কৃষকদের টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  সাবেক ওসি আশ্রাফ আলীর ইন্তেকাল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাফুফের ইয়েস কার্ড পেলেন বিশ্বনাথের সাঈদ খান

জগন্নাথপুরে মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৪

শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ, বদলাতে পারে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগচিত্র

কালিহাতীতে বাস–সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৮৪ বছরের বৃদ্ধার

ইমন হত্যার বিচারের দাবিতে হোসেনপুর উত্তাল, ৩ ঘণ্টা সড়ক অবরোধ

প্রাকৃতিক দুর্যোগে বোরো ধান ক্ষতি, সহায়তার আশায় কৃষক

গলাচিপায় ইউএনওর সঙ্গে মতবিনিময়

দিনমজুরের ফসল কেটে নেওয়ার অভিযোগ

কলকলিয়ায় দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ

কৃষি কার্ডে আসবে বিপ্লব: এমপি রফিকুল

১০

কুড়িগ্রামে বিশেষ অভিযানে ২০ গ্রেফতার

১১

তেঁতুলিয়ায় নতুন ইউএনও ভবন উদ্বোধন

১২

মৌসুমের শুরুতেই লিচুর দামে আগুন—রাজশাহীতে ক্রেতাদের হাঁসফাঁস

১৩

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৪

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

সুনামগঞ্জ জেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল

১৬

মঠবাড়িয়ার ‘চিকিৎসার হাট’: সাইনবোর্ডে স্বপ্ন, ভেতরে ভয়ংকর বাস্তবতা

১৭

বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, সাংবাদিকদের ঐক্যের আহ্বান

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৫,২৬০ ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি

১৯

রাজশাহীতে অস্ত্র-গুলি ও বিপুল অ্যালকোহল উদ্ধার, আটক ১

২০