মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি:
১৯ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে ১২ অস্থায়ী পশুর হাটের অনুমতি চেয়ে আবেদন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ১২টি অস্থায়ী পশুর হাট স্থাপনের অনুমতি চেয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় কোরবানির পশু ক্রয়-বিক্রয় সুষ্ঠুভাবে পরিচালনা, যানজট নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে এ আবেদন করা হয়।

আবেদন সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটবে। ফলে নির্ধারিত স্থানে অস্থায়ী পশুর হাট স্থাপন না করা হলে সড়কে যানজট, বিশৃঙ্খলা ও জনভোগান্তি বাড়তে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা প্রশাসনের কাছে দ্রুত অনুমোদনের দাবি জানিয়েছেন।

আবেদনকৃত অস্থায়ী পশুর বাজারগুলোর মধ্যে রয়েছে সৈয়দপুর বাজার, নয়াবন্দর বাজার, বড়ফেচী বাজার, পল্লীগঞ্জ বাজার, ইনাতগঞ্জ বাজারের জগন্নাথপুর অংশ, গোবিন্দ বাজার, কেউন বাড়ি বাজার, মিরপুর বাজার, লামাটুকের বাজার, মজিদপুর বাজার, পৌর শহরের কেশবপুর বাজার এবং জগন্নাথপুর সদর বাজার।

এছাড়াও উপজেলার রসুলগঞ্জ বাজার ও রানীগঞ্জ বাজারে নিয়মিতভাবে পশুর হাট বসে থাকে। তবে ঈদুল আজহাকে কেন্দ্র করে বাড়তি চাপ সামাল দিতে অস্থায়ী হাটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন...  জগন্নাথপুরে তরুণ নেতা রাজু আহমদ আলোচনায়

আবেদনকারীরা বলেন, নির্ধারিত ও নিয়ন্ত্রিত স্থানে পশুর হাট বসানো হলে সাধারণ মানুষ নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং যান চলাচলেও বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে না। এছাড়া স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং পশু পরিবহনে শৃঙ্খলা বজায় রাখতেও এসব হাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মতে, উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে অনিয়ন্ত্রিতভাবে পশুর বাজার বসলে জনদুর্ভোগ বাড়ে। তাই প্রশাসনের তত্ত্বাবধানে নির্দিষ্ট স্থানে অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন বলেন, “অস্থায়ী পশুর হাট স্থাপনের জন্য যেসব আবেদন পাওয়া গেছে, সেগুলো অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত অনুমোদনের কোনো চিঠি আমরা পাইনি।”

তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে ঈদুল আজহাকে সামনে রেখে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অনুমোদন পাওয়া গেলে প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী হাট পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈদকে ঘিরে পশুর হাট নিয়ে স্থানীয় ব্যবসায়ী, খামারি ও সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। এখন প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

কৃষি উৎপাদন বৃদ্ধিতে নলডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মেঘা প্রকল্পের ভেড়িবাঁধ রক্ষায় কঠোর অবস্থানে চেয়ারম্যান মাসুদুল আলম

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মিশরের এক নারী, যিনি বয়সের সংজ্ঞাই বদলে দিলেন

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

১০

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

১১

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১২

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৩

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৪

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

১৫

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

১৭

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৮

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৯

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

২০