মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের ১০ শহীদের খুনিদের বিচারের দাবিতে উত্তাল মাগুরার রাজপথ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বীসহ ১০ জন শহীদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছে মাগুরা শহরের রাজপথ। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে ছাত্র-জনতা ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবিতে স্লোগান দেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ শেষে জেলা আদালত ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে আবেগঘন কণ্ঠে শহীদ রাব্বীর স্ত্রী বলেন, আমি ছোট সন্তানকে নিয়ে স্বামীর হত্যার বিচার চাইতে এসেছি। মাগুরাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে প্রশ্ন—আপনারা কেন নিশ্চুপ? রাব্বী হত্যার বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এমন সাহসী সন্তানদের আর পাওয়া যাবে না।

সমাবেশে উপস্থিত অন্যান্য শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা আমাদের স্বজনদের কেড়ে নিয়েছে, তাদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

আরো পড়ুন...  মাগুরায় ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবাদ সমাবেশে ছাত্র প্রতিনিধি, শহীদ পরিবারের সদস্য এবং সাধারণ নাগরিকরা সংহতি প্রকাশ করে অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। এ সময় আদালত চত্বর ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক ছাত্র-জনতার উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

গ্যাস সিলিন্ডারে পানি মিশিয়ে প্রতারণা, জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে ছেলের হামলায় পিতা গুরুতর জখম

তেতুলিয়ায় বিষধর সাপের কামড়ে সাবেক শিক্ষিকার মৃত্যু

খুলনায় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে জনসমুদ্র, নগরজুড়ে জনস্রোত

মানবিক বাজেটে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

বদরগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রামবাসীর হাতে আটক

বাংলাদেশের কর্মসংস্থান সম্প্রসারণে দক্ষতা, শিল্পায়ন ও উদ্যোক্তা সৃষ্টি সবচেয়ে জরুরি: আবদুর রহিম খন্দকার

আলেমকে ফাঁসাতে মিথ্যা মামলা, ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু

১০

চিলকা নদীতে মর্টার শেল উদ্ধার

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

১২

দুই হাঁটুতে পানি জমে ১০-১২ বছর, মানবেতর জীবনযাপন করছেন তিন সন্তানের জনক রাসেল ফকির

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান গবেষণা নিয়ে দিনব্যাপী কর্মশালা

১৪

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৫

মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা উদ্বোধন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রত্যাশা

১৬

টেকনাফের যুবক ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

১৭

হাইতির জালে ৩ গোল করে বিরতিতে ব্রাজিল

১৮

যশোরে ৪১১তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর শুভ উদ্ভোধন

১৯

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমণি, ভিডিও ভাইরাল

২০