শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে পুকুর খননের উদ্ধোধন করেন এমপি অধ্যক্ষ আব্দুল আলীম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সুপেয় পানির সংকট নিরসনে পুকুর খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর—স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে ‘সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)’ এর আওতায় এ কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ডা. লেহাজ উদ্দিন আহমেদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ একর ২৭ শতক বিলীন জমির ওপর প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে পুকুরটি খনন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকায় সুপেয় পানির সংকট অনেকাংশে লাঘব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে। নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামী আমির অধ্যাপক শাহাদাৎ হোসাইন এবং উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম। ডিএলএস ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফিরোজ শাহ তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার মূল আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোস্তফা আল মাহমুদ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় সুপেয় পানির সংকট ছিল। পুকুর খনন প্রকল্প বাস্তবায়িত হলে সাধারণ মানুষ উপকৃত হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

কৃষি উৎপাদন বৃদ্ধিতে নলডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মেঘা প্রকল্পের ভেড়িবাঁধ রক্ষায় কঠোর অবস্থানে চেয়ারম্যান মাসুদুল আলম

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মিশরের এক নারী, যিনি বয়সের সংজ্ঞাই বদলে দিলেন

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

১০

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

১১

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১২

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৩

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৪

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

১৫

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

১৭

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৮

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৯

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

২০