ইতিহাস ডেস্ক
৪ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৌসুমের শুরুতেই লিচুর দামে আগুন—রাজশাহীতে ক্রেতাদের হাঁসফাঁস

মৌসুমের শুরুতেই লিচু-র দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে রাজশাহীর বাজারে। তীব্র খরা, অতিরিক্ত তাপদাহ ও কম উৎপাদনের কারণে সরবরাহ সংকট তৈরি হওয়ায় জনপ্রিয় এই মৌসুমি ফল এখন অনেকটাই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

নগরীর সাহেব বাজার এলাকায় সরেজমিনে দেখা যায়, প্রতি পিস লিচু ৫ থেকে ৬ টাকা দরে বিক্রি হচ্ছে। সে হিসেবে প্রতি ১০০ লিচুর দাম ৫০০ থেকে ৬০০ টাকায় উঠেছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আকার ও মানভেদে দামের কিছুটা তারতম্য থাকলেও সার্বিকভাবে বাজার অস্থির।

দাম বেশি হওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতাদের মধ্যে হতাশা বিরাজ করছে। দিনমজুর রহিম মিয়া বলেন, “একশ লিচুর দাম ৫০০ টাকা—এটা কিনলে সংসারের অন্য খরচ চালানো কঠিন হয়ে যায়।” একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরও অনেক ক্রেতা।

বিক্রেতারা জানান, দীর্ঘদিন বৃষ্টির অভাব ও তীব্র গরমে অনেক লিচু নষ্ট হয়ে গেছে কিংবা পরিপক্ব হওয়ার আগেই ফেটে পড়েছে। ফলে বাজারে সরবরাহ কমে গেছে। এক ব্যবসায়ী বলেন, “আগে যেখানে দিনে প্রায় ৫ হাজার লিচু বিক্রি করতাম, এখন ২ হাজার বিক্রি করতেই কষ্ট হচ্ছে।

আরো পড়ুন...  বনদস্যু আতঙ্কে সুন্দরবন ও সাগরে মাছ ধরা বন্ধ, রাজস্ব ঘাটতির শঙ্কা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফল উৎপাদনে অনিশ্চয়তা বাড়ছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, লিচু এখনও পুরোপুরি পরিপক্ব হয়নি। বাজারে সরবরাহ বাড়তে আরও ১৫–২০ দিন সময় লাগবে। তখন দাম কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, আবহাওয়া অনুকূলে থাকলে সামনের দিনগুলোতে লিচুর বাজার কিছুটা স্থিতিশীল হতে পারে। তবে খরা ও তাপদাহ অব্যাহত থাকলে উচ্চমূল্য আরও কিছুদিন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাফুফের ইয়েস কার্ড পেলেন বিশ্বনাথের সাঈদ খান

জগন্নাথপুরে মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৪

শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ, বদলাতে পারে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগচিত্র

কালিহাতীতে বাস–সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৮৪ বছরের বৃদ্ধার

ইমন হত্যার বিচারের দাবিতে হোসেনপুর উত্তাল, ৩ ঘণ্টা সড়ক অবরোধ

প্রাকৃতিক দুর্যোগে বোরো ধান ক্ষতি, সহায়তার আশায় কৃষক

গলাচিপায় ইউএনওর সঙ্গে মতবিনিময়

দিনমজুরের ফসল কেটে নেওয়ার অভিযোগ

কলকলিয়ায় দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ

কৃষি কার্ডে আসবে বিপ্লব: এমপি রফিকুল

১০

কুড়িগ্রামে বিশেষ অভিযানে ২০ গ্রেফতার

১১

তেঁতুলিয়ায় নতুন ইউএনও ভবন উদ্বোধন

১২

মৌসুমের শুরুতেই লিচুর দামে আগুন—রাজশাহীতে ক্রেতাদের হাঁসফাঁস

১৩

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৪

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

সুনামগঞ্জ জেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল

১৬

মঠবাড়িয়ার ‘চিকিৎসার হাট’: সাইনবোর্ডে স্বপ্ন, ভেতরে ভয়ংকর বাস্তবতা

১৭

বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, সাংবাদিকদের ঐক্যের আহ্বান

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৫,২৬০ ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি

১৯

রাজশাহীতে অস্ত্র-গুলি ও বিপুল অ্যালকোহল উদ্ধার, আটক ১

২০