মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
১৩ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “অদৃশ্য ও অনির্ণীত থ্যালাসেমিয়া, জাতির জন্য খুঁজে বের করা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৩ মে) দুপুর ১২টায় রাজশাহী নগরীর শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের মনিউকিল স্মৃতি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের উদ্যোগে এবং এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে স্পর্শ ফাউন্ডেশন ও বিকন ফার্মাসিউটিক্যালস সার্বিক সহযোগিতা করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. মুর্শেদ জামান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. শরিফুল আলম, অধ্যাপক কামরুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সেমিনারে বক্তারা থ্যালাসেমিয়া প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলকভাবে গুরুত্ব দেওয়া উচিত এবং তরুণ প্রজন্মকে এ বিষয়ে আরও সচেতন করতে হবে।

বক্তারা আরও বলেন, থ্যালাসেমিয়া একটি জিনগত রক্তরোগ, যা প্রতিরোধযোগ্য হলেও অজ্ঞতা ও সচেতনতার অভাবে অনেকেই ঝুঁকিতে পড়ছেন। তাই সামাজিকভাবে প্রচারণা, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সমন্বয় বাড়ানোর আহ্বান জানানো হয়।

আরো পড়ুন...  রাজশাহীতে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে ৪৫ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল সরকারি সহায়তা

জিপিএ-৫-এর সাফল্যে দাখিলে এগিয়ে দারুন্নাজাত

কুড়িগ্রামে ৪ স্কুলে পাস করেনি কেউ

এসএসসিতে এক বিষয়ে ফেল, শিক্ষার্থীর মৃত্যু

১০

হেরোইনসহ গ্রেপ্তার ১

১১

জমির বিরোধে সংঘর্ষ, নিহত ১

১২

এসএসসি ফলাফলে কুলিয়ারচরে আবারও শীর্ষে ছয়সূতী

১৩

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া রেহানার পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঘর-খাদ্য ও অর্থ সহায়তা

১৪

১০০ টাকায় গরুর মাংস বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

১৫

কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

১৬

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

১৭

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৮

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

১৯

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

২০