মো:গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি :
২৬ এপ্রিল ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

রাজশাহীতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার পর রাজশাহী রেঞ্জের সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ এপ্রিল সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে—এমন তথ্য পাওয়ার পর থেকেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাস করা হয়। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং বিনোদন কেন্দ্রসহ জনসমাগমপূর্ণ স্থানগুলোকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে।

এ পরিস্থিতিতে রাজশাহী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি, টহল জোরদার এবং সন্দেহভাজন কার্যক্রম পর্যবেক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহাজাহান, পিপিএম বার, পিএইচডি বলেন, বর্তমানে রাজশাহীতে কোনো নির্দিষ্ট হুমকির পরিস্থিতি নেই। তবে কেপিআইভুক্ত স্থাপনাগুলোর নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, যেকোনো ধরনের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

আরো পড়ুন...  রাজশাহীতে হতদরিদ্রদের ঈদ উপহার: প্রতি পরিবার ১০ কেজি চাল

তিনি আরও বলেন, কোনো বিশেষ দিন বা ইস্যুকে কেন্দ্র করে নয়, বরং সার্বক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব। এ ক্ষেত্রে সব থানা ও ইউনিটকে সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডিআইজি মোহাম্মদ শাহাজাহান বলেন, মাদক সমাজ ও বিশেষ করে যুবসমাজকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর আরও শক্তিশালী ভূমিকা প্রয়োজন। তিনি গণমাধ্যমকর্মীদেরও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান, যাতে মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। জনগণ, প্রশাসন এবং গণমাধ্যম একসাথে কাজ করলে দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

প্রধান তথ্য অফিসার হলেন সৈয়দ আবদাল আহমদ

জগন্নাথপুরে শতবর্ষী গফুরের সংবাদ সম্মেলন

শ্রীপুরে শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

কুরুকপাতায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্প

পটিয়ায় সিএনজি চালককে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল উপকরণ বিতরণ

রাজশাহীতে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

সাভারে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছাত্রদলের মানবিক সহায়তা

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৩৭ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

১০

বাগেরহাটের শিশুকে সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা, দুই মানব পাচারকারী গ্রেপ্তার

১১

মোল্লাহাটে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

১২

জাকার্তায় ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল, প্রথমবার এশিয়ান গেমসে জায়গা নিশ্চিত

১৩

আইসিসি ওয়েবসাইটে পুরোনো প্রতিনিধির নাম, তামিম ইকবালের তথ্য অনুপস্থিত

১৪

রাত ৯টার মধ্যে ১৬ জেলায় কালবৈশাখীর আশঙ্কা

১৫

রাজারহাটে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬

১৬

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, হাসপাতালে ভর্তি ৮১

১৭

সাভারে স্কুলের দোকান ঘিরে বিরোধ, উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা

১৮

কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

ঝালকাঠিতে জমি বিরোধে ভয়াবহ ঘটনা—গরুর গোখাদ্যে আগুন, ক্ষতির অভিযোগ

২০