হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
১ মে ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে ক্যান্সার কেয়ার সেন্টার প্রকল্পের সেতু নির্মাণে গতি আনতে নির্দেশ প্রতিমন্ত্রীর

বাগেরহাটের রামপালে বিশ্বমানের ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার প্রকল্প সংলগ্ন সেতু নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম। শুক্রবার (০১ মে) বেলা ১১টায় উপজেলার ঝনঝনিয়া এলাকায় নির্মাণাধীন সেতু ও ক্যান্সার কেয়ার কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি, জমি অধিগ্রহণ জটিলতা এবং দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রটি চালুর প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকও করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা পুলিশ সুপার মো. হাসান চৌধুরী, পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডির কর্মকর্তারা, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, ওসি সুব্রত বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নিরসন করে ক্ষতিগ্রস্ত মালিকদের পাওনা পরিশোধের নির্দেশ দেন। তিনি বলেন, প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে হলে সব ধরনের প্রশাসনিক প্রতিবন্ধকতা দ্রুত সমাধান করতে হবে।

ক্যান্সার কেয়ার সেন্টারের পরিচালক রেজা সেলিম জানান, সেতু নির্মাণ সম্পন্ন হলে কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। কিছু ভারী যন্ত্রপাতি স্থাপনে নদীসংক্রান্ত জটিলতার কারণে সাময়িক বিলম্ব হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তবে আগামী ছয় মাসের মধ্যে কেন্দ্রটি চালু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরো পড়ুন...  রামপালে শহীদ গাজী আবুবকর সিদ্দিক (র.) স্মরণে দোয়া ও ইফতার

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম বলেন, এ অঞ্চলে বিশ্বমানের ক্যান্সার কেয়ার ও গবেষণা কেন্দ্র বাস্তবায়ন সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি দ্রুত চালু করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

কৃষি উৎপাদন বৃদ্ধিতে নলডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মেঘা প্রকল্পের ভেড়িবাঁধ রক্ষায় কঠোর অবস্থানে চেয়ারম্যান মাসুদুল আলম

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মিশরের এক নারী, যিনি বয়সের সংজ্ঞাই বদলে দিলেন

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

১০

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

১১

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১২

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৩

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৪

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

১৫

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

১৭

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৮

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৯

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

২০