মোঃ জুয়েল রানা মাগুরা জেলা প্রতিনিধি
১৫ মে ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীপুরে এমপি আরলীকে গণসংবর্ধনা

দ্বিতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজ জেলা মাগুরায় আগমন উপলক্ষে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপিকে গণসংবর্ধনা দিয়েছে শ্রীপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ। শুক্রবার (১৫ মে) দুপুরে শ্রীপুরে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান ও মোটর শোভাযাত্রা ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী শ্রীপুরে পৌঁছালে ওয়াপদা বাজার এলাকায় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন। এ সময় হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

পরে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর পাবলিক লাইব্রেরি চত্বরে এসে শেষ হয়। সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রশিদ ও ফারুকুজ্জামান।

আরো পড়ুন...  শ্রীপুরে রাতারাতি সরকারি জমি দখলের অভিযোগ

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সী রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, মোল্লা খলিলুর রহমান, মাসুদ মজুমদার, জেলা কৃষকদলের আহ্বায়ক রুবাইয়েত হোসেন খান, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, কৃষকদলের আহ্বায়ক রুমানুর রহমান বিপ্লব, মহিলা দলের আহ্বায়ক শাহনাজ ফেরদৌস হ্যাপি, কৃষকদলের সাধারণ সম্পাদক সুজন, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সেলিম রেজা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবর্ধনার জবাবে আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপি বলেন, “মাগুরা ও শ্রীপুরের মানুষ আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার রাজনৈতিক জীবনের অন্যতম বড় প্রাপ্তি। বিএনপি সবসময় জনগণের দল হিসেবে মানুষের পাশে ছিল এবং থাকবে। জনগণের এই ভালোবাসা আমাদের আগামী দিনের পথচলায় শক্তি ও প্রেরণা যোগাবে।”

তিনি আরও বলেন, “মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং আমি একসঙ্গে কাজ করে জেলার উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও মানুষের জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবো।”

আরো পড়ুন...  সেনবাগে মহি উদ্দিনকে সংবর্ধনা

অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং স্থানীয় বিএনপির রাজনীতিতে এ আয়োজন নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলিয়ারচরে বিশেষ অভিযানে গাঁজাসহ আটক ১

অশনি সংকেত ও সময়ের বার্তা

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শ্রীপুরে এমপি আরলীকে গণসংবর্ধনা

বড়লেখা সীমান্তে দম্পতি আটক

টানা ১২ বছর শ্রেষ্ঠ শিক্ষক, নাসিরনগরে অনন্য নজির গড়লেন পলাশ মজুমদার

সীমান্তে বিশেষ অভিযান: উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার বড়লেখায়

কোরবানির শিক্ষা আত্মত্যাগ ও তাকওয়ার অনন্য দৃষ্টান্ত

ক্যান্সারের সঙ্গে মৃত্যুপণ লড়াই, বাঁচতে সবার সহায়তা চান মাছ বিক্রেতা আব্দুর রহমান

শ্রীপুরে খামারিদের আধুনিক প্রশিক্ষণ, দুধ উৎপাদন বাড়াতে ব্র্যাকের উদ্যোগ

১০

১৯ বছরের প্রবাস জীবনের সঞ্চয় গায়েব, স্ত্রী এখন অন্যের ঘরে

১১

মোরেলগঞ্জে বিবাদমান জমিতে তোলা ঘর ভেঙ্গে ফেলার ঘটনায় লুট ও অগ্নিসংযোগের অভিযোগ

১২

বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

১৩

নিখোঁজের ৩দিন পর রেললাইনের পাশে মিলল যুবকের মরদেহ

১৪

কেলিশহর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতা আবদুল আলম

১৫

বীরগঞ্জে হাইব্রিড ভুট্টার মাঠ দিবসে কৃষকদের ব্যাপক সাড়া

১৬

মনু নদীতে ভেসে আসা ভারতীয় যুবকের মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর

১৭

শ্রীপুরে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

১৮

নোবিপ্রবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. গোলাম রব্বানী

১৯

কালিয়াকৈরে নবজাতকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

২০