হুমায়ুন কবির, ​নিজস্ব প্রতিবেদক
৮ মে ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের অধিকার নিশ্চিতের দাবিতে প্রেস ক্লাব ঘেরাও: ‘কড়ায় গণ্ডায় হিসাব চাই’ স্লোগান

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে রাজধানীতে সাংবাদিকদের ন্যায্য অধিকার ও সুরক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, সংবিধান স্বীকৃত অধিকার অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য সুবিধা ও পেশাগত নিরাপত্তা “কড়ায় গণ্ডায়” নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর ৫৫ বছর পেরিয়ে গেলেও সাংবাদিক সমাজ বারবার বঞ্চনার শিকার হচ্ছে এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের “জাতির বিবেক” বলা হলেও বাস্তবে তাদের নিরাপত্তা ও মর্যাদা বারবার উপেক্ষিত হয়েছে। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়নের ক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

সমাবেশে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরাসরি হস্তক্ষেপ করতে হবে। একই সঙ্গে সাংবাদিক তালিকা প্রণয়ন, সুরক্ষা আইন প্রণয়ন এবং একটি সুস্পষ্ট নিয়োগ নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

তাদের দাবির মধ্যে আরও ছিল— গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা, প্রেস কাউন্সিলকে আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর, তথ্য মন্ত্রণালয়ের অধীনে গণমাধ্যম নিয়ন্ত্রণ কাঠামো শক্তিশালীকরণ, ভুয়া ও যাচাইবিহীন সংবাদ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

আরো পড়ুন...  দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা, সেবা পেলো ৫ শতাধিক মানুষ

বক্তারা বলেন, জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং ঘোষিত ১৪ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না হলে আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারিও দেন তারা।

সমাবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর, বাংলাদেশ সোশ্যাল মিডিয়া প্রেসক্লাবের চেয়ারম্যান লায়ন মো. শফিকুল ইসলাম সাইমনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

কর্মসূচির শেষে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়, যা রমনা পার্কে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাস পর পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

মোড়েলগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৬ মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

উপকূলীয় এলাকা থেকে হারিয়ে যাচ্ছে কাচের গুলি (মারবেল) খেলা

মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার

১০

প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে চন্দনাইশের ঐতিহ্যবাহী জোয়ারা পাগলা গারদ

১১

হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

১২

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

১৩

গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল আলামত উদ্ধার

১৪

ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে মাদককে না বলি

১৫

নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

১৬

গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো: ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

১৭

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৮

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

১৯

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

২০