মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
১ মে ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় মাদক সেবনে আটক ২ যুবক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

রাজশাহীর বাঘা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে গত ২৮ এপ্রিল গভীর রাতে বাঘা থানা পুলিশের একটি টহল দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বাউসা ইউনিয়নের কাঁঠালের মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য (শুকনা গাঁজা) সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—বাউসা ফতেপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সৈকত আলী (২৯) এবং বাউসা মাঝপাড়া গ্রামের মোহাম্মদ খালেকের ছেলে নুরুজ্জামান সরকার (৩৬)।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দায় স্বীকারের ভিত্তিতে বিচারক প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর তাদের রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক জানান, যুব সমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box
আরো পড়ুন...  আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, দ্বিতীয় ধাপে ৯০ পরিবার পেল ত্রাণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০