ইতিহাস ডেস্ক
২ মে ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক বছর পর টেকনাফ বন্দরে কাঠবাহী ট্রলার, সীমান্ত বাণিজ্যে আশার আলো

দীর্ঘ এক বছরের স্থবিরতা কাটিয়ে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আবারও মিয়ানমারের সাথে সীমান্ত বাণিজ্য শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে। শুক্রবার (১ মে) দুপুরে মিয়ানমারের আকিয়াব শহর থেকে একটি কাঠবাহী ট্রলার বন্দরে এসে পৌঁছালে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে দীর্ঘদিনের উৎকণ্ঠা শেষে স্বস্তি ফিরে আসে। সংশ্লিষ্ট সূত্রমতে, পণ্যবাহী এই ট্রলারটি টেকনাফের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক সিআইপি-র আমদানিকৃত পণ্য নিয়ে এসেছে। বন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে বাণিজ্যের এই ইতিবাচক সূচনার মধ্যেও নিরাপত্তার বিষয়ে কিছুটা উদ্বেগ রয়ে গেছে। মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় নাফ নদীর সীমান্ত এলাকায় প্রায়ই বাংলাদেশি জেলে ও ট্রলার আটকের ঘটনা ঘটছে। এর আগে পণ্যবাহী নৌযান থেকে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্য কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি নৌ প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বন্দর পরিদর্শনের পর দ্রুত কার্যক্রম চালুর নির্দেশনার প্রেক্ষিতে এই ট্রলারের আগমনকে বড় অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ী আব্দুল্লাহ মনির জানান, দীর্ঘ অচলাবস্থায় রাষ্ট্র প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে এবং ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই কাঠবাহী ট্রলারের মাধ্যমে বাণিজ্য পুনরায় সচল হওয়ার নতুন দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন...  দুর্বৃত্তের কোপে কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার, ক্ষতিগ্রস্তের পাশে সোমনাথ দে

### **রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক, বাজারমূল্য ৬০ লাখ টাকা**

**জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি:**

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। শুক্রবার (১ মে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায় এবং সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে টহল দল একটি সন্দেহভাজন সিএনজি থামিয়ে তল্লাশি চালায়। এসময় যাত্রী মো. সজীব বেপারীকে (২৩) জিজ্ঞাসাবাদ করা হলে তিনি শুরুতে ইয়াবার বিষয়টি অস্বীকার করেন। পরে তার ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। আটক সজীব ঢাকা জেলার ধামরাই থানার নান্নার গ্রামের বাসিন্দা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০