ইতিহাস ডেস্ক
২ মে ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে) সকাল ১০টার দিকে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ছাত্রনেতা অধ্যাপক মাওলানা এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।

সমাবেশে প্রধান বক্তা ও অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু ও সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন— জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুর রহমান, আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. মাসুদুল আলম, সদর উপজেলা আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফারুক হুসাইন এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাস। এছাড়া ১১ দলীয় জোটের শরিক দল বিডিপি-র জেলা সভাপতি কাজী আব্দুল আউয়াল সবুরসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

আরো পড়ুন...  রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি: সংসদে এমপি কামালের অভিযোগ

সমাবেশ শেষে নোমানী ময়দান থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ মাওলানা মো. লিয়াকত আলী খানসহ জোটের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই কর্মসূচিতে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্য ও ইনসাফ কায়েমের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০