ইতিহাস ডেস্ক
২ মে ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার মানোন্নয়ন নিয়ে প্রাণবন্ত মতবিনিময়, শিক্ষকদের দাবি পূরণে চেষ্টা করবো বললেন সাংসদ এটিএম আজহার

রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়নে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে আয়োজিত এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ. টি. এম. আজহারুল ইসলাম। বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম এবং তারাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই সভাগুলোতে স্থানীয় শিক্ষক সমাজ শিক্ষা ব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জ, সংকট ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন ছাড়া একটি জাতির টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়। আমি আপনাদের সমস্যার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছি। তবে এগুলো বাস্তবায়নে পর্যাপ্ত অর্থের প্রয়োজন। বিগত ফ্যাসিবাদী আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হওয়ার কারণে বর্তমানে সরকারি তহবিলে অর্থের সংকট রয়েছে। তারপরও আপনাদের ন্যায্য দাবিগুলো যেন আগামী বাজেটে পাস হয়, আমি সেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন...  জাগো রংপুরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বদরগঞ্জে আলোচনা সভা

মতবিনিময় সভায় শিক্ষকরা শিক্ষক সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রযুক্তিগত সুবিধার অভাব এবং শিক্ষার্থীদের উপস্থিতির চ্যালেঞ্জসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা শিক্ষা ব্যবস্থায় স্থায়ী সংস্কার ও শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান।

সংসদ সদস্য শিক্ষকদের সম্মান ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে নতুন দিকনির্দেশনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০