ইতিহাস ডেস্ক
৩ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে।

রবিবার (৩ মে ২০২৬) সকাল ১১টায় বেলকুচি মডেল ডিগ্রি কলেজ চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার ছিলেন একজন নির্লোভ, সৎ ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ নেতা। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা এবং পরবর্তী সময়ে শিক্ষা বিস্তার ও সমাজ উন্নয়নে তাঁর অবদান এলাকায় আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি বেলকুচি মডেল ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বক্তারা আরও বলেন, তাঁর নেতৃত্ব, সততা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজ ও দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, বেলকুচি মডেল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কামাল অমিতাভসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরো পড়ুন...  বেলকুচিতে চেয়ারম্যান পদে ইমতিয়াজ উদ্দিন

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল মজিদ সরকার বেলকুচি উপজেলায় শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। প্রতি বছরই তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ৩ হাজার ২২০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২

ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ সালাউদ্দিনের ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

নলডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলেন শফিকুল ইসলাম বুলবুল

বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেপ্তার

কুলিয়ারচরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অপসারণের দাবিতে প্রতিবাদ সভা

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

১১

জেলায় ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

১২

ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১৩

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা

১৪

বিশ্বনাথের রাজনীতিতে নতুন আলোচনায় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন

১৫

নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৬

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল আবু কালামের

১৭

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ

১৮

ভূরুঙ্গামারীতে ২৩ মণ ভারতীয় বাসমতি চাল জব্দ

১৯

যে আমল ছাড়া কবরের তিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়

২০