ইতিহাস ডেস্ক
৫ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিনমজুরের ফসল কেটে নেওয়ার অভিযোগ

রংপুরের বদরগঞ্জ উপজেলা-এ এক অসহায় দিনমজুরের জমি থেকে জোরপূর্বক ফসল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী পক্ষের বিরুদ্ধে। সোমবার (৪ মে) সকালে উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন-এর কাঁচাবাড়ি এলাকায় যমুনেশ্বরী নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এমদাদুল হক জানান, তিনি দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে ওই খাস জমিতে ভুট্টা, পাট ও ধান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। অভিযোগ অনুযায়ী, সোমবার সকালে তাহাজুল নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন লোক এসে জোরপূর্বক জমি থেকে প্রায় ২০ বস্তা ভুট্টা কেটে নিয়ে যায়।

তিনি আরও অভিযোগ করেন, বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। এ সময় তার বৃদ্ধ বাবা আজিব উদ্দিনকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় এমদাদুল হক থানায় তাহাজুলকে প্রধান করে ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে অপর পক্ষের মাহফুজার দাবি করেন, জমিটি তার এবং সেখানে চাষ করা ভুট্টাও তারই। তিনি বলেন, “আমার জমির ভুট্টা আমি কেটেছি, এর প্রমাণ হিসেবে আমার কাছে ভিডিও রয়েছে।”

আরো পড়ুন...  তারেক রহমান যাবেন শ্বশুরবাড়ি, রান্না হচ্ছে ৪০ হাঁড়ি

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দ্রুত সমাধান না হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বদরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক জুয়েল জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০