মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
৮ জুলাই ২০২৬, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দারিয়াপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মো. আব্দুস সবুর

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিনিয়র সহকারী অধ্যাপক মো. আব্দুস সবুর।

কলেজ সূত্রে জানা যায়, গত ২৮ জুন ২০২৬ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে একজন শিক্ষার্থীর সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি ঘিরে জনমনে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিলে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।

পরে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের (পিপি) সিনিয়র আইনজীবী তারিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়ের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন করতে অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়কে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক মো. আব্দুস সবুরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

সোমবার (৬ জুলাই) কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি তারিকুল ইসলামের উপস্থিতিতে মো. আব্দুস সবুর আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, মো. আব্দুস সবুর ১৫ অক্টোবর ১৯৯৫ সালে দারিয়াপুর ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ তিন দশকের শিক্ষকতা জীবনে তিনি কলেজের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

আরো পড়ুন...  নলডাঙ্গায় বিএনপি নেতার জামায়াতে যোগদান, উপজেলা বিএনপির অস্বীকার

এদিকে, কলেজ পরিচালনা পর্ষদ জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০