শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
৬ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে সেবা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় পল্লী মঙ্গল শাখা অফিস প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু ও সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে ওষুধ, চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে আগত অসহায় রোগীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী, শিশু ও বৃদ্ধরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসকদের আন্তরিক সেবায় উপকারভোগীদের মাঝে স্বস্তি ও সন্তুষ্টির চিত্র দেখা যায়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. সোহেল রানা, কালিয়াকৈর শাখার শাখা ব্যবস্থাপক মো. আবুল বাশার, হিসাব রক্ষক মো. মুজিবুর রহমান এবং উপজেলা সমন্বয়কারী মো. আসাদুল ইসলামসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

সংস্থাটির সূত্রে জানা যায়, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে নিয়মিতভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা, গর্ভবতী নারীদের বিনামূল্যে চিকিৎসা, চক্ষু চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরো পড়ুন...  সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি, ঝুঁকিতে প্রাণ

স্থানীয়দের মতে, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প দরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেকেই অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, এমন অবস্থায় এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।

এলাকাবাসী পল্লী মঙ্গল কর্মসূচীর এই মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। তারা বলেন, নিয়মিত এ ধরনের ক্যাম্প আয়োজন করা হলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ আরও সহজে স্বাস্থ্যসেবা পাবে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

কৃষি উৎপাদন বৃদ্ধিতে নলডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মেঘা প্রকল্পের ভেড়িবাঁধ রক্ষায় কঠোর অবস্থানে চেয়ারম্যান মাসুদুল আলম

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মিশরের এক নারী, যিনি বয়সের সংজ্ঞাই বদলে দিলেন

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

১০

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

১১

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১২

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৩

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৪

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

১৫

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

১৭

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৮

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৯

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

২০