মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি:
৭ মে ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জিআর মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে উপজেলার পূর্ব ভবানীপুর গ্রাম থেকে রায়হান মিয়া (২০) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি পূর্ব ভবানীপুর গ্রামের সমুজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এসআই অপূর্ব কুমার সাহা, এসআই উমর ফারুক, এএসআই (নিরস্ত্র) মো. আল আমিন, এএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী এবং এএসআই রাহাত খানসহ একদল পুলিশ সদস্য।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে জিআর-২৩৩/২৫ (জগন্নাথপুর) মামলার পরোয়ানাভুক্ত আসামি রায়হান মিয়া নিজ এলাকায় অবস্থান করছেন। পরে তথ্যের সত্যতা যাচাই করে পুলিশ পূর্ব ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাকে নিজ বাড়ির আশপাশ থেকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) সকালে কঠোর পুলিশ প্রহরায় তাকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন...  সানলাইট বোডিং ভবনের অবৈধ তৃতীয় তলা অপসারণে মালিকপক্ষের প্রতিশ্রুতি

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইনের আওতায় সকল অপরাধীকে নিয়ে আসতে জগন্নাথপুর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে। বিশেষ করে পরোয়ানাভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মনে করছেন তারা।

জগন্নাথপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের গ্রেফতারে ভবিষ্যতেও জোরালো অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধে ফিশারি-ফার্ম ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ৭টি ভারতীয় মোবাইল জব্দ

কিশোরগঞ্জ যুবদল নেতৃত্বে মাসুদ সুমনকে ঘিরে আলোচনা

স্বামীর স্বীকৃতির দাবিতে বাড়ির সামনে স্ত্রীর অবস্থান

অপপ্রচারের প্রতিবাদে জেলা বিএনপি

জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

মৌলভীবাজারে টিলা-পাহাড় ধ্বংসের মহোৎসব

চিকিৎসকহীন উপস্বাস্থ্যকেন্দ্রে বাবুর্চির চিকিৎসা

জগন্নাথপুর-পাগলা সড়কে ডাকাতি

রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১০

রাজমিনা মৃত্যুর ঘটনায় উত্তাল বিশ্বনাথ

১১

খরনা ইউপিতে আলোচনায় করিম মেম্বার

১২

সয়াবিন তেলের বোতলে মাছি!

১৩

পুলিশের বিরুদ্ধে হুমকির অভিযোগে নারীর সংবাদ সম্মেলন

১৪

রেলওয়ের জমি উচ্ছেদ অভিযান

১৫

চরাঞ্চলে নৌ অ্যাম্বুলেন্স চালু

১৬

বাগেরহাটে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

১৭

বিয়ের প্রলোভনে ধর্ষণ: যুবক আটক

১৮

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ

১৯

রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা

২০