মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
৮ মে ২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গোমস্তাপুরে গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতারকৃত দুই নারী সম্পর্কে আপন বোন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে ডিএনসির একটি বিশেষ দল অংশ নেয়। অভিযানের সময় সন্দেহভাজন দুই নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নুনগোলা কেডিসিপাড়া এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী মোসা. সাজেদা বেগম (৫৪) এবং নওগাঁ জেলার পোরশা উপজেলার মহাডাঙ্গা গ্রামের মৃত শামসুল আলমের স্ত্রী মোসা. শাহিদা বেগম (৫৮)। বর্তমানে শাহিদা বেগম তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

আরো পড়ুন...  শিবগঞ্জে উন্নয়ন কর্মকাণ্ডে গতি, পিআইও মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ডিএনসি কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল আটক দুই নারীর বিরুদ্ধে। গোপন নজরদারি ও তথ্য যাচাইয়ের পর অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাব অ্যাওয়ার্ড-২০২৫: সেরা সংগঠক সম্মাননা পেলেন ফারুক হোসেন মজুমদার

পটিয়ায় আমিরুজ্জমান শাহ্ (রহ.) চাহরাম শরীফ ও নুরুল হক শাহ্ আমির ভান্ডারীর ১৬তম বার্ষিক ওরশ সম্পন্ন

ওয়াশিংটনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার বার্তা দিল টপস্টার গ্রুপ

সাংবাদিকদের অধিকার “কড়ায় গণ্ডায়” নিশ্চিতের দাবি, জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০ গ্রামে টিন বিতরণ, পাশে জেলা প্রশাসন

বীরগঞ্জে মাদকবিরোধী পাহারা জোরদার, রাতভর মাঠে নামল যুবসমাজ

সেনবাগ ছাত্রদলের কমিটি ঘিরে তোলপাড়: গুরুত্বপূর্ণ পদে ‘দলবদলকারী’দের সম্ভাবনায় তীব্র বিতর্ক

চা-বাগানের হাসপাতাল এলাকায় ১২ ফুট দীর্ঘ অজগর উদ্ধার

সাংবাদিকদের অধিকার নিশ্চিতের দাবিতে প্রেস ক্লাব ঘেরাও: ‘কড়ায় গণ্ডায় হিসাব চাই’ স্লোগান

আলীকদমে প্রাথমিক শিক্ষায় চরম অব্যবস্থাপনা: তিন স্কুলে শিক্ষক অনুপস্থিত, চলছে ‘বর্গা শিক্ষক’ নির্ভর পাঠদান

১০

ইঞ্জিনিয়ার্স ডে উদযাপনে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজন

১১

গোমস্তাপুরে গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

১২

প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীকে স্মরণে খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী

১৩

পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১৪

সাংবাদিকতা যখন কার্ড আর ফেসবুক লাইভের অভিনয়ে বন্দি

১৫

স্বাস্থ্যখাতে নতুন নিয়োগে ইতিবাচক প্রত্যাশা

১৬

প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

শ্রীপুরে দুর্যোগ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

১৯

কালবৈশাখীর ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত

২০