মোঃ রাহাত হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি-
১০ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহজাদপুরে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের তিন দিনের আয়োজনের সমাপ্তি

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে।

রবিবার (১০ মে) সমাপনী দিনে শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে সকাল থেকে রাত পর্যন্ত চলে নানা সাংস্কৃতিক আয়োজন। দিনব্যাপী অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, রবীন্দ্র সংগীত, নৃত্যনাট্য, নাটক ও প্রবন্ধ পাঠ পরিবেশিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম শানতু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. আমিনুল ইসলাম।

সাংস্কৃতিক পর্বে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন কামাল আহমেদ, মাহমুদুল হাসানসহ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। পাশাপাশি শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান, নৃত্য ও নাটক পরিবেশন করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সারমিন, সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।

তিন দিনব্যাপী এই উৎসবকে ঘিরে শাহজাদপুরে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। স্থানীয় সংস্কৃতিপ্রেমী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box
আরো পড়ুন...  বেলকুচিতে চেয়ারম্যান পদে ইমতিয়াজ উদ্দিন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০