গোপালগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রণক্ষেত্র গোপালগঞ্জ, নারীসহ আহত ১২

গোপালগঞ্জ জেলার মানচিত্র
গোপালগঞ্জ জেলার মানচিত্র | গ্রাফিক্স: দৈনিক ইতিহাস

গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন।

রোববার (১০ মে) রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার নিজড়া উত্তরপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই বংশের দুই পক্ষের মধ্যে শিশুদের আম পাড়া নিয়ে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে সালিশ বা বিচার চাইতে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।

সংঘর্ষে ইউপি সদস্য মেহেদী খাঁ (৩৫), সোহাগ খাঁ (৩০), হাসিনা বেগম (৫৫), খলিল খাঁ (৩৩), সজিব খাঁ (৩০), ইছা খাঁ (২৫), ইব্রাহিম খাঁ (২৮), শাহিন খাঁ (৩২), ইকলাছ খাঁ (৬০), ইকবাল খাঁ (৪০), ইসমাইল খাঁ (২৪) এবং পনিজ বেগম (৪০) আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহত ইউপি সদস্য মেহেদী খান জানান, ওবায়দুর উকিলের আমগাছ থেকে শাহিন খানের ছেলে পুকুরপাড় থেকে আম পাড়ে। পরে বিষয়টি নিয়ে অভিযোগ করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষ বাধে। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তিনিও হামলার শিকার হন।

আরো পড়ুন...  বিশ্বনাথে মেটারনিটি হাসপাতালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০