বাগেরহাটের মোরেলগঞ্জে আইন শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দুপুর ২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ থেকে ৩২০ সংরক্ষিত মহিলা আসন -২০ এর সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং বাগেরহাটের ১, ২ ও ৪ নং আসনের বিএনপির দলীয় দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য সূর্বনা সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত দিনের ভুল-ত্রুটি কাটিয়ে আগামী স্থানীয় সরকার নির্বাচনে সবার এক হয়ে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হলে বাগেরহাটের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও উল্লেখ করেন, দলীয় ঐক্য সুদৃঢ় করে এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। বক্তব্যে তিনি এলাকার মাদক সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এছাড়া দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতার ওপর জোর দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় সভাপতি মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, মোরেলগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং উপজেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। এলাকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করা এবং মাদকমুক্ত ও পরিচ্ছন্ন সমাজ গঠনের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল স্তরের মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, তাঁতী দল কেন্দ্রীয় নেতা ড. কাজী মনিরুজ্জামান, সোমনাথ দে, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা আব্দুল মজিদ জব্বার এবং প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
১
নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান
২
কুলিয়ারচর থানার ওসি প্রত্যাহার, আওয়ামী লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
৩
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
৪
রামপালে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা