আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
১১ মে ২০২৬, ২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ আখ্যা বন্ধের দাবি—খাগড়াছড়িতে মানববন্ধন

“দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী”—এই স্লোগানকে সামনে রেখে পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকালে শহরের চাঁদনী ডায়াগনস্টিক সেন্টারের সামনে খাগড়াছড়ি জেলা সদর ফারিয়ার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে দেশের বিভিন্ন জেলায় একযোগে কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে জানান আয়োজকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ঔষধ শিল্প বর্তমানে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এই খাতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা চিকিৎসকদের কাছে নতুন ওষুধের কার্যকারিতা, ডোজ, পার্শ্বপ্রতিক্রিয়া এবং সঠিক ব্যবহারবিধি সম্পর্কে নিয়মিত তথ্য প্রদান করে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তারা আরও বলেন, শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ওষুধ পৌঁছে দেওয়া, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইন ও সেমিনারের মাধ্যমে জনসেবামূলক কাজে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান রয়েছে। অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের অনেক সময় “দালাল” বলে অবমাননাকরভাবে আখ্যায়িত করা হয়, যা তাদের সামাজিক মর্যাদা ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এসময় বক্তারা এ ধরনের অবমাননাকর শব্দ ব্যবহার বন্ধ করার পাশাপাশি পেশাগত স্বীকৃতি ও সম্মানজনক আচরণ নিশ্চিতের দাবি জানান।

আরো পড়ুন...  নির্বাচনী কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সদর ফারিয়ার আহ্বায়ক তিলক বড়ুয়া এবং ম্যানেজার ফোরামের সভাপতি সুধাংশু কুমার বিশ্বাসসহ বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিরা। তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও কার্যকর ও গতিশীল করতে এ পেশার মর্যাদা রক্ষা এখন সময়ের দাবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে নারীর সঙ্গে সময় কাটাতে আবাসিক হোটেলে যুবক, মৃত্যু ঘিরে রহস্য

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ আখ্যা বন্ধের দাবি—খাগড়াছড়িতে মানববন্ধন

মঠবাড়িয়ায় ‘দালাল’ আখ্যা দিয়ে অপমানের প্রতিবাদে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

কচি মুখের আহার কেড়ে নেওয়া: আমাদের মানবতার নির্মম পরীক্ষা

আইনের প্রতি বৃদ্ধা আঙুল দেখিয়ে সাংবাদিক পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ

নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা

রণক্ষেত্র গোপালগঞ্জ, নারীসহ আহত ১২

সুন্দরবনে বাঘের হামলায় গুরুতর আহত মৌয়াল

মোংলায় সম্পত্তির লোভে জন্মদাতা বাবাকেই বাড়িছাড়া করলেন মেয়ে

রাজশাহীতে ১১ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ স্কুলছাত্রী, পুলিশের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ

১০

নতুন কুঁড়ি স্পোর্টসে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন পটিয়া বালিকা দলকে সংবর্ধনা

১১

সমস্যা সমাধানে জেলা প্রশাসককে প্রধান করে ৭ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

১২

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

হরমুজ প্রণালিতে উত্তেজনা: ৬৫ বাণিজ্যিক জাহাজকে রুট পরিবর্তনে বাধ্য করার দাবি যুক্তরাষ্ট্রের

১৪

কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

১৫

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা, এক ব্যক্তির কারাদণ্ড

১৬

শাহজাদপুরে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের তিন দিনের আয়োজনের সমাপ্তি

১৭

আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

১৮

দারিদ্র্যকে হারিয়ে ফুটবলে উজ্জ্বল নাদিরা, ভাণ্ডারিয়ার নতুন ক্রীড়া বিস্ময়

১৯

রাজশাহীতে তাস ও নগদ টাকাসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

২০