মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার
১৫ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীপুরে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ ফেলে রাখা হয় গজারী বনের পাশে একটি কৃষিজমিতে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার একটি গজারী বনসংলগ্ন স্থান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত আসিফ ওই এলাকার মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার সাত মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আসিফ। প্রতিদিন রাত ১০টার মধ্যে বাড়ি ফিরলেও ওই রাতে তিনি আর ফেরেননি। পরে পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান।

নিহতের স্ত্রী মীম আক্তার জানান, রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে স্থানীয়রা গজারী বনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

নিহতের মা আছমা বেগম বলেন, ফজরের আজানের পর বাড়ির কাছেই একটি নির্জন স্থানে তাদের অটোরিকশাটি ফেলে রাখা অবস্থায় পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ শুরু করলে বগারভিটা এলাকায় আসিফের গলাকাটা মরদেহ দেখতে পান। তিনি আরও জানান, প্রায় এক মাস আগে ব্যাংক ঋণ নিয়ে এক লাখ ১০ হাজার টাকা দিয়ে ছেলেকে অটোরিকশাটি কিনে দেওয়া হয়েছিল।

আরো পড়ুন...  শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ৩০ বোতল মাদকসহ আটক ৩

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ওই যুবককে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে নারীর ব্যবহৃত কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনু নদীতে ভেসে আসা ভারতীয় যুবকের মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর

শ্রীপুরে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নোবিপ্রবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. গোলাম রব্বানী

কালিয়াকৈরে নবজাতকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

পৌরবাসীর সেবায় মেয়র হতে চান বিএনপি নেতা সাইফুল ইসলাম ডালিম

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে স্কুল ফিডিং কর্মসূচিতে বদলে যাচ্ছে শিক্ষার চিত্র

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

গরু চুরিতে নিঃস্ব কৃষক নুর ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান সপ্তাহের উদ্বোধন

১০

কাঁঠালিয়ায় শিক্ষার্থীদের নৈতিকতা ও মাদকবিরোধী আলোচনা

১১

ওয়াকফা সম্পত্তি দখলের অভিযোগ

১২

মেয়ে থেকে ছেলে হলেন মাদ্রাসা শিক্ষার্থী, টাঙ্গাইলে চাঞ্চল্য

১৩

মাশরাফীকে নিয়ে সারজিস আলমের পোস্ট ঘিরে সমালোচনার ঝড়

১৪

যশোর ডিবির ৩ এসআই পেলেন আইজিপি ব্যাজ, জেলায় গর্বের আবহ

১৫

জিলহজ মাসের ফজিলত ও আমল: ইবাদতের বিশেষ মর্যাদা ও গুরুত্ব

১৬

মা নিখোঁজ, সংসার ভেঙে বিপর্যস্ত ১০ বছরের শিশু আরিয়ান

১৭

একই পরিবারের ৫ জন হত্যার রহস্য উদঘাটনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১৮

ইয়াবা–গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৯

কমলগঞ্জের তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

২০