নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৮ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাইমা হান্নানের সুস্থতা কামনায় দোয়ার ঢল

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নানের সহধর্মিণী এবং গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষিকা সাইমা হান্নান (সবার কাছে পরিচিত ‘সাইমা ভাবি’) অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া ও সুস্থতা কামনার ঢল নেমেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইমা হান্নানের অসুস্থতার বিষয়টি জানাজানি হওয়ার পরপরই নাসিরনগর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে স্ট্যাটাস দিতে শুরু করেন। রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই তাঁর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন, “সবার প্রিয় সাইমা ভাবির দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে পূর্ণ সুস্থতা দান করেন এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।” একই সঙ্গে অনেকে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে আবেগঘন বার্তা পোস্ট করছেন।

স্থানীয়রা জানান, সাইমা হান্নান শুধু একজন শিক্ষিকা নন, তিনি একজন সদাহাস্যোজ্জ্বল, অমায়িক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে নাসিরনগরবাসীর কাছে আরও বেশি গ্রহণযোগ্য ও প্রিয় করে তুলেছে। শিক্ষার্থীদের সঙ্গে তাঁর আন্তরিক আচরণ এবং শিক্ষার মানোন্নয়নে ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত।

আরো পড়ুন...  শিবপুর বাজারে চুরির সময় ৪ জন আটক

অনেক শিক্ষক ও শিক্ষার্থী জানান, তিনি সবসময় শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে থাকেন এবং তাদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও উৎসাহিত করেন। তাঁর অসুস্থতার খবরে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো শিক্ষা পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এদিকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়ে পোস্ট দিচ্ছে, যা এলাকায় এক ধরনের আবেগঘন পরিবেশ তৈরি করেছে।

নাসিরনগর উপজেলার সাধারণ মানুষও তাঁর দ্রুত আরোগ্য কামনা করে আল্লাহর কাছে দোয়া করছেন। অনেকেই বলছেন, এমন একজন প্রিয় ও মানবিক ব্যক্তিত্বের অসুস্থতা তাদের জন্য কষ্টদায়ক।

সব মিলিয়ে সাইমা হান্নানের সুস্থতা কামনায় নাসিরনগরজুড়ে এক আবেগঘন পরিবেশ বিরাজ করছে। সবাই তাঁর দ্রুত আরোগ্য ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০