
ছাত্র সংযোগ মাস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে ইসলামী ছাত্রশিবির নূরনগর ইউনিয়ন শাখার উদ্যোগে ছাত্র বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টায় নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ছাত্রশিবিরের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির শ্যামনগর উপজেলা পশ্চিম শাখার সেক্রেটারি হাসান আল মামুন এবং পরিচালনা করেন নূরনগর ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি আব্দুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হুসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“আগামী দিনে রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে সুবিচার নিশ্চিত করতে হবে সত্যবাদী ও মেধাবী তরুণদের। ইসলামী ছাত্রশিবির সেই লক্ষ্যেই তরুণ প্রজন্মকে এমন পথে এগিয়ে নিতে চায়, যেখানে দুনিয়া ও আখিরাত—উভয় ক্ষেত্রেই সফলতা অর্জন সম্ভব।”
তিনি আরও বলেন, বর্তমানে দেশ দুর্নীতি, অপরাজনীতি, চাঁদাবাজি, অপসংস্কৃতি ও সিন্ডিকেটের করাল গ্রাসে বিধ্বস্ত। এসব ব্যাধি থেকে জাতিকে মুক্ত করতে ইসলামী ছাত্রশিবির কুরআনের আলোকে সৎ, আদর্শবান, নীতিবান ও দেশপ্রেমিক মানুষ হিসেবে ছাত্রসমাজকে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক জাহিদ হাসান এবং ক্রীড়া সম্পাদক আব্দুস সামাদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা এবং নূরনগর ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব ডা. মো. রুহুল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন নূরনগর ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি আবু রাসেল, ইউনিয়ন মিডিয়া প্রধান আবু হাসানসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বৈঠক শেষে ছাত্র সংযোগ কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে করণীয় বিষয়ে আলোচনা করা হয় এবং সংগঠনের সাংগঠনিক তৎপরতা জোরদারের আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন