খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।
২২ মে ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পঞ্চগড়ের তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুসের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার রণচণ্ডী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস (৭৫) উপজেলার ৩ নম্বর তেতুলিয়া সদর ইউনিয়নের গোয়াবাড়ী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি বৃহস্পতিবার (২১ মে) রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে মোঃ আইয়ুব আলী পারিবারিকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার বিকেলে রণচণ্ডী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার আগে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এসময় জাতীয় পতাকায় মোড়ানো মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।

রাষ্ট্রের পক্ষে তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লাইছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

আরো পড়ুন...  শিক্ষকের সম্মানহানির প্রতিবাদে তেতুলিয়ায় মানববন্ধন

জানাজা ও দাফন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, তেতুলিয়া মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাইবালী, তিরনইহাট ইউনিয়নের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর হোসেন, তেতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জানাজার নামাজে ইমামতি করেন রণচণ্ডী মাদ্রাসার হাফেজ মাওলানা আলমগীর হোসেন। জানাজা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের প্রতি তার অবদান স্থানীয় মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন উপস্থিত বক্তারা। তারা বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১০

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১১

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

১২

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটিচাপা, জিডি করতে এসে গ্রেপ্তার স্বামী

১৩

নড়াইলে ডাকাত চক্রের সদস্য ও স্বর্ণকারসহ ৬ জন গ্রেপ্তার

১৪

তেঁতুলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বিতরণ করা হলো ৯ লাখ টাকার চেক ও গাছের চারা

১৫

পোল্ট্রি শিল্প রক্ষায় ৬ দফা দাবি, কিশোরগঞ্জে খামারিদের মানববন্ধন ও স্মারকলিপি

১৬

ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৭

১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মামলা

১৮

মোরেলগঞ্জে পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

যশোরে প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

২০