তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৪ মে ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বখাটের ব্ল্যাকমেইলের অভিযোগ, বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে দীর্ঘদিনের উত্ত্যক্ততা, হুমকি ও ব্ল্যাকমেইলের অভিযোগে বিষপান করা এক স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত মীম আক্তার (১৫) স্থানীয় মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামের বাসিন্দা মীম দীর্ঘদিন ধরে স্থানীয় যুবক সানুয়ার মিয়ার উত্ত্যক্ততার শিকার ছিলেন। অভিযুক্ত সানুয়ার একই এলাকার আব্দুর রহমান পচন মিয়ার ছেলে।

পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই মীমের পথরোধ করতেন সানুয়ার। বিভিন্ন সময় অশ্লীল ইঙ্গিত, কটূক্তি ও আপত্তিকর আচরণের মাধ্যমে তাকে মানসিকভাবে চাপে রাখা হতো। এমনকি এআই প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরি ও সামাজিকভাবে অপমান করার ভয় দেখানো হতো বলেও অভিযোগ উঠেছে।

স্বজনদের দাবি, ভয়ভীতি, পরিবারের ক্ষতির হুমকি এবং সামাজিক সম্মানহানির আশঙ্কায় মানসিকভাবে ভেঙে পড়েছিল মীম। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও কার্যকর কোনো সমাধান হয়নি।

আরো পড়ুন...  লন্ডনে আবারও সাবিনার জয়

পরিবারের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে মানসিক চাপের কারণে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ রাখতে বাধ্য হয় মীম। পরে বিভিন্ন স্থানে নিয়ে ছবি ও ভিডিও ধারণ করে তাকে নিয়মিত ব্ল্যাকমেইল করা হতো।

একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানান, স্কুলে যাতায়াতের পথে প্রায়ই মীমকে উত্ত্যক্ত করতে দেখা যেত। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য কাদির মিয়াও।

মীমের বাবা মনির মিয়া জানান, গত সপ্তাহে চরম মানসিক হতাশা ও আতঙ্কের মধ্যে বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে তার মেয়ে। প্রথমে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নিহতের বড় চাচা ও মামলার বাদী আরিফ মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে আমার ভাতিজিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা হয়েছে। আমরা অভিযুক্তের পরিবারকে জানিয়েছিলাম, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো ভয়ভীতি দেখিয়েছে।”

তিনি আরও জানান, মৃত্যুর আগে মীম তার বক্তব্যে সানুয়ার মিয়ার বিরুদ্ধে ভয়ভীতি, ব্ল্যাকমেইল ও বিষপানে প্ররোচনার অভিযোগ করে গেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন...  অপপ্রচারের প্রতিবাদে জেলা বিএনপি

কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও সামাজিক সংগঠনগুলো দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগামী ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে এমপির সাথে মা সংসদের ফলোআপ সভা অনুষ্ঠিত 

‘ফ্রি-ফায়ার’ গেম নিয়ে সংঘর্ষ, তরুণের গলা কাটার চেষ্টা

বখাটের ব্ল্যাকমেইলের অভিযোগ, বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু

মৌলভীবাজারে অস্ত্রের মুখে স্বর্ণ ছিনতাই, আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংগ্রাম পেরিয়ে জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে শামীম শিকদার

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ৬৩ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ভাণ্ডারিয়ার শিয়ালকাঠী পশুর হাটে খাজনা নেই, ক্রেতা-বিক্রেতারা স্বস্তিতে

মঠবাড়িয়ায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণ

বদলির আদেশের পরও কর্মস্থল ছাড়ছেন না পিআইও মোস্তফা কামাল—অভিযোগ ও বিতর্কে কালিয়া

১০

মাগুরায় ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১১

মাগুরা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মোঃ নাজমুল ইসলাম

১২

হোসেনপুরে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ

১৩

জনগণ শান্তি চায়, একটি পক্ষ চায় অরাজকতা : প্রধানমন্ত্রী

১৪

কুড়িগ্রামে এএফসি গ্রাসরুট ফুটবল ডে উদযাপন, ক্ষুদে ফুটবলারদের মাঝে সনদ বিতরণ

১৫

ধরলা নদীতে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতু পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

১৬

শিশুসহ নারী অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক, পতাকা বৈঠকে বিজিবির কাছে হস্তান্তর

১৭

মাজারে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

১৮

অপেক্ষার নীল উপাখ্যান’—বিরহ ও প্রতীক্ষার নান্দনিক কাব্যভাষ্য

১৯

মাগুরায় জামায়াতের নির্বাচনী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

২০