খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
২৪ মে ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষকের সম্মানহানির প্রতিবাদে তেতুলিয়ায় মানববন্ধন

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার শালবাহান উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা।

রোববার (২৪ মে) সকাল ১১টায় তেতুলিয়া শালবাহান হাট সড়কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অন্তত অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী নজরুল ইসলাম, নইমুল ইসলাম, সেকেন্দর আলী, মো. এমদাদুল হক, মো. মোসলিম উদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শিক্ষকরা সমাজের বাতিঘর। তাদের সম্মান রক্ষা করা নৈতিক দায়িত্ব। কিন্তু বর্তমানে কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাদের সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।

প্রাক্তন শিক্ষার্থী সেকেন্দর আলী বলেন, “আমরা আজ এখানে দাঁড়িয়েছি শিক্ষকের প্রতি হওয়া অবিচার ও অপমানের বিরুদ্ধে সোচ্চার হতে। শিক্ষকদের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব।”

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা এসব অপপ্রচারের সুষ্ঠু তদন্ত করে সত্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এদিকে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে অতীতের কিছু অভিযোগ নিয়েও এলাকায় আলোচনা রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের কিছু শিক্ষককে ঘিরে বিভিন্ন ধরনের অনিয়ম ও অভিযোগের কথাও আগে থেকে উঠেছে। তবে এসব বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
আরো পড়ুন...  মৌলভীবাজারে টিলাধসের ঝুঁকিতে প্রায় ৫০ হাজার মানুষ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০