খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
২৫ মে ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি হিন্দু পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে চৈতা রায় (৩০) নামে এক ইটভাটা ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দাবি করেছেন উপজেলার জিতেন্দ্র নাথ (৪০) ও ভবেশ চন্দ্র রায় (৫০) নামের দুই সহোদর।

অভিযোগ সূত্রে জানা যায়, চৈতা রায় চিফ জুডিশিয়াল আদালতে পর্যাপ্ত প্রমাণ ছাড়াই জিতেন্দ্র নাথ ও ভবেশ রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন। ২০২৫ সালের ২ জানুয়ারি দায়ের করা মামলাটির নম্বর ১৯/২৫।

ভুক্তভোগীদের দাবি, মামলাটি তদন্ত করে সিআইডি ও ডিবি পুলিশ অভিযোগের সত্যতা পায়নি। তদন্তে চৈতা রায়কে ‘মামলাবাজ ও প্রতারক’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলেও দাবি করেন তারা।

জিতেন্দ্র নাথ জানান, ইটভাটার মালিকানা থেকে তাদের বঞ্চিত করতেই পরিকল্পিতভাবে এ মামলা করা হয়েছে। তার অভিযোগ, চৈতা রায় ২০২৩ সালের ৩০ জুলাই ভাটার ৫০ শতাংশ মালিকানা মনোরঞ্জন রায় ও দক্ষিণা রঞ্জনের কাছে বিক্রি করে দেন। এরপরও একই অংশ আবারও অন্যদের কাছে বিক্রির চেষ্টা করা হয়।

এ ঘটনায় ভবেশ রায় বাদী হয়ে যুগ্ম জেলা জজ আদালতে মালিকানা পুনরুদ্ধারের জন্য মামলা করেন। মামলাটির নম্বর ৬০/২৫। পরে আদালত বিরোধপূর্ণ সম্পত্তির ওপর স্থিতাবস্থা জারি করেন। তবে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তুলে পরবর্তীতে আদালত অবমাননার মামলাও দায়ের করা হয়।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে নকল সিগারেট উদ্ধারের ঘটনায় ৩ জনের নামে মামলা দায়ের

ভুক্তভোগীদের ভাষ্য, চলতি বছরের ২৩ এপ্রিল একটি এফিডেভিটের মাধ্যমে ইটভাটার মালিকানা সংক্রান্ত দায়-দায়িত্ব নির্ধারণ করা হয়। এতে ভবেশ রায় ও জিতেন্দ্র নাথ নিজেদের প্রকৃত মালিক দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, ইটভাটাটির আগের নাম ছিল ‘জেসিডি ব্রিকস’। পরে নাম পরিবর্তন করে ‘যমুনা ব্রিকস’ রাখা হয়।

এদিকে চৈতা রায়ের বিরুদ্ধে যশোর আদালতেও কয়লা ক্রয় সংক্রান্ত আরেকটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

তবে অভিযোগের বিষয়ে জানতে চৈতা রায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০