মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
২৫ মে ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় দায়ের করা মোটরসাইকেল চুরির মামলায় অজ্ঞাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে চুরি হওয়া একটি টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নাচোল থানার এফআইআর নং-১৩, তারিখ ২৫ মে ২০২৬, জিআর নং-৪৯, ধারা ৩৭৯ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মামলাটি দায়ের করা হয়। মামলায় শিবগঞ্জ উপজেলার আড়াইমাড়ি গ্রামের মো. জিহাদ হোসেন (২০) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মো. সোবহান আলী ওরফে সাবানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে দুপুরে বাদী নাচোল স্টেশন বাজার এলাকায় মোটরসাইকেল রেখে ছাগল কেনার জন্য যান। পরে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি আর পাননি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে ফতেপুর ইউনিয়নের দিকে চলে যাচ্ছে।

ঘটনার পর নাচোল থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং ওসি সুকোমল চন্দ্র দেবনাথের তত্ত্বাবধানে একটি টিম গঠন করা হয়।

তদন্ত কর্মকর্তা এসআই মো. হারুন অর রশীদের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৫ মে রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার আড়াইমাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন...  চাঁপাইয়ে মৎস্যচাষী সমবায়ের ঈদ সামগ্রী বিতরণ

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০