কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৬, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সংঘটিত আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. মহরম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে তাকে সুনামগঞ্জের তাহেরপুর এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মে কটিয়াদী থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারে উল্লেখ করা হয়, পৈত্রিক ভিটাবাড়ি ও সহায়-সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম মো. আনোয়ার হোসেন (৩০)-কে তার নিজ বসতঘরে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কটিয়াদী থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। পরে কিশোরগঞ্জ জেলা পুলিশের তৎপরতায় কটিয়াদী থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ মে সুনামগঞ্জের তাহেরপুর থানাধীন বার্তাঘাট এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মহরম আলীকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে।

আরো পড়ুন...  বেড়া কেটে ঘরে ঢুকে মামী–ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। কিশোরগঞ্জ জেলা পুলিশ অপরাধ দমন ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০