তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৬ মে ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কালবৈশাখী ঝড়ে সড়কের ওপর বিশাল একটি গাছ উপড়ে পড়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কে যান চলাচল প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে গাছটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) রাত আনুমানিক ৩টার দিকে কালবৈশাখী ঝড়ের তীব্রতায় লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন সড়কে গাছটি উপড়ে পড়ে। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে এবং পুরো রুটে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এরপর ধীরে ধীরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফয়েজ আহমেদ বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে গাছটি উপড়ে সড়কের ওপর পড়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করি।

স্থানীয়রা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যান দেশের অন্যতম পর্যটনকেন্দ্র হওয়ায় এ সড়কে প্রায়ই ঝড়-বৃষ্টির সময় গাছ উপড়ে পড়ে যোগাযোগ বিঘ্নিত হয়। তাই ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করে আগেই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
আরো পড়ুন...  হাতিয়ায় ভোটকেন্দ্র পরিদর্শনে সহকারী নৌবাহিনী প্রধান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০