তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৯ মে ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় চার দিনের ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামে মাত্র চার দিনের ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। একের পর এক দুই ভাইকে হারিয়ে শোকাহত পরিবার, স্বজন ও এলাকাবাসী। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো গ্রামজুড়ে বিরাজ করছে বিষাদের আবহ।

পারিবারিক সূত্রে জানা যায়, কিয়াতলা গ্রামের মরহুম সাতির আলীর দুই ছেলে ছয়ফুল আহমদ (৫৫) ও কয়েস আহমদ (৪৬) দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। জীবিকার তাগিদে প্রবাসজীবন কাটালেও জীবনের শেষ সময়ে অসুস্থতার কারণে দেশে ফিরে আসেন তারা।

ছোট ভাই কয়েস আহমদ দেশে ফিরে কুলাউড়া পৌর শহরের বসির প্লাজায় ‘সামিরা অ্যান্ড সামিয়া কসমেটিকস গ্যালারি’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন। কিছুদিন আগে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ মে তিনি ইন্তেকাল করেন।

ছোট ভাইয়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এলেও সেই শোক কাটিয়ে ওঠার আগেই আরও বড় আঘাত আসে। বড় ভাই ছয়ফুল আহমদ, যিনি দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর অসুস্থতার কারণে দেশে ফিরে চিকিৎসা নিচ্ছিলেন, তিনিও চার দিনের ব্যবধানে মৃত্যুবরণ করেন। বুধবার (২৮ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরো পড়ুন...  ৬০ লাখ টাকা নিয়ে বিরোধ, প্রবাসীকে হত্যাচেষ্টার অভিযোগ

পরপর দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে কিয়াতলা গ্রামের পরিবেশ। প্রতিবেশীরা জানান, দুই ভাই ছিলেন অত্যন্ত সজ্জন, পরোপকারী ও সামাজিকভাবে সুপরিচিত ব্যক্তি। তাদের মৃত্যুতে পরিবার যেমন অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে, তেমনি এলাকাও হারিয়েছে দুইজন পরিচিত মুখকে।

স্থানীয়রা বলেন, একই পরিবারের দুই ভাইকে মাত্র চার দিনের ব্যবধানে হারানোর ঘটনা সত্যিই মর্মান্তিক। এমন শোক সামাল দেওয়া পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এদিকে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তারা মরহুমদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

১০

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১২

অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

১৩

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৪

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

১৫

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

১৬

লবণাক্ত উপকূলীয় রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

১৭

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

১৮

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

১৯

মজুরি সংকটে বিপাকে কৃষক, মাগুরায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে কাটা হলো পাট

২০