ইতিহাস ডেস্ক
২৯ মে ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেকড়ের মায়া

শেকড়ের মায়া
মোঃ রোকনুজ্জামান শরীফ

শেকড় আমার মাতৃগর্ভ,
যার পরে আছে নানান পর্ব।
শেকড় আমার মা–বাবা,
যাঁদের সেবায় মেলে কাবা।

শেকড় আমার প্রপিতামহ,
তাঁদের হিসেব রাখে না কেহ।
শেকড় তাঁদের ভাঙা কবর,
যুগ-যুগান্তরে হারায় খবর।

শেকড় আমার মায়ের আঁচল,
ফিরে আসি সেখানে অবিরল।
পৃথিবীজুড়ে যত কোলাহল,
সেই আঁচলেই খুঁজি শান্তির স্থল।

শেকড় আমার বাবার শাসন-তাড়া,
দাদী ও মায়ের মধুমমতার স্নেহের সাড়া।
শেকড় আমার মায়ের শাসন-বুলি,
বটের শেকড়ে আড়ালে দুলি।

ঝড়-ঝঞ্ঝাতে পথ যদি ভুলি,
মায়ের বাণী আঁধারে জ্বালি।
প্রতিবেশীর যত ভালোবাসার বাণী,
স্মৃতির খাতায় লেখা সব রঙিন কাহিনি।

শেকড় আমার পানি-ভাতে,
রসের সিন্নি কলাপাতে।
শেকড় আমার লতাভাজা,
ফালি-পরা নারিকেলে মেলে মজা।

শেকড় আমার শাপলা–শালুক,
চেচড়ির খই, গ্রামের সুখ।
শেকড় আমার শীতের রাতে,
মায়ের হাতের চিতই পিঠাতে।

শেকড় আমার রাতের শেষ প্রহরে,
ঘুমভাঙা পাখির ডাকা মধুর সুরে।
কেউবা শেকড়ের টানে ঘরে ফেরে,
যানবাহনের ভিড় ঠেলে ধীরে ধীরে।

ঈদ-যাত্রায় শেকড়ের টানে,
ছুটে চলে মন বাড়ির পানে।
মানে না বাধা, ঝঞ্ঝা-বানে,
তবু সবাই ফেরে শেকড়ের টানে।

আরো পড়ুন...  প্রভাতের ফুলবনে সুবাসের কবিতা

শেকড় আমার আপন নীড়ে,
বাবার ভিটাতে হৃদয় জুড়ায় ধীরে।
যত দূরেই যাক জীবনের পথ,
শেকড়েই বাঁধা থাকে আত্মার জগৎ।

শেকড় ছাড়া নেইকো মান,
যে গায় নয়া ঐতিহ্যের গান।
ক্ষণিক শহুরে রঙে ভুলে প্রাণ,
তবু শেকড় ডাকে বিরামহীন।

শেকড় মানে স্মৃতি, শেকড় মানে টান,
শেকড়েই লুকিয়ে থাকে জীবনের প্রাণ।
অবুঝ পশু-পাখিও খুঁজে নেয় আপন সীমানা,
মানুষ মিথ্যা মোহে হারায় শেকড়ের ঠিকানা।

কাইনাডির (আঞ্চলিক ভাষার শব্দ)= ঘরের পেছনে বাইরের খোলামেলা রন্ধনশালা।
ফালি-পরা নারিকেল (আঞ্চলিক ভাষার শব্দ)= ডাব ও ঝুনা নারিকেলের মধ্যবর্তী অবস্থা। নরম শ্বাস সুস্বাদু খাবার।
চেচড়ি= বদ্ধ পানিতে জন্মানো এক ধরনের উদ্ভিদ যার গোলাকৃতি ছোট বীজ শুকিয়ে খই ভাজা যায়।
লাতাভাজা = ভাঙা চাল বা চালের ছোট অংশ ও ফালি-পরা নারিকেল দিয়ে তৈরী হালকা শুকনা খাবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জের পঞ্চকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

কক্সবাজারে সাংবাদিক সংগঠনের ঈদ শুভেচ্ছা বিনিময়

জিয়াউর রহমান ছিলেন সংকটকালে নেতৃত্বের প্রতীক: এমপি এনামুল হক

ঈদুল আজহা উপলক্ষে মোরেলগঞ্জে প্রীতি ফুটবল খেলায় পঞ্চকরণ ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

পঞ্চগড়ে ছাত্রদল নেতার পদ স্থগিত

পাঁচবিবিতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জোরালো

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

জগন্নাথপুরে শহীদ জিয়া স্মরণে বিএনপির জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

ঈদকে ঘিরে হোসেনপুরে কঠোর প্রশাসনিক অভিযান, অতিরিক্ত ভাড়ায় সিএনজি জব্দ

ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে কুরবানির মাংস বিতরণ সম্পন্ন

১০

আলোকিত মোরেলগঞ্জ এর আয়োজনে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

১১

ব্রাজিল ভক্তদের র‍্যালিতে আর্জেন্টিনা সমর্থকদের 7Up বিতরণে চমক

১২

মঠবাড়িয়ায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনসমাগম

১৩

ঝালকাঠির বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদির দোকান ভস্মীভূত

১৪

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে কালিয়াকৈরে জনসমাগম, দোয়া–আলোচনা ও বস্ত্র বিতরণ

১৫

বদরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, মাদকবিরোধী বার্তা দিলেন মানিক চেয়ারম্যান

১৬

ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে সুন্দরগঞ্জে ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

১৭

তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীদের সম্মাননা প্রদান

১৮

মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

১৯

এক লটারিতেই বদলে গেল ভাগ্য! সেনবাগে দুইজন হলেন নতুন লাখপতি

২০