মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
৩০ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে শহীদ জিয়া স্মরণে বিএনপির জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ ও পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মতিনের যৌথ সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এবং সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী ভিত্তি প্রদান করেছেন। তাঁর আদর্শ ও নেতৃত্ব আজও বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  নির্বাচনী ক্যাম্পেইনে হামলার পেছনে দুর্নীতিবাজ চক্র: ভিপি রিয়াজুল

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জের পঞ্চকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

কক্সবাজারে সাংবাদিক সংগঠনের ঈদ শুভেচ্ছা বিনিময়

জিয়াউর রহমান ছিলেন সংকটকালে নেতৃত্বের প্রতীক: এমপি এনামুল হক

ঈদুল আজহা উপলক্ষে মোরেলগঞ্জে প্রীতি ফুটবল খেলায় পঞ্চকরণ ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

পঞ্চগড়ে ছাত্রদল নেতার পদ স্থগিত

পাঁচবিবিতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জোরালো

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

জগন্নাথপুরে শহীদ জিয়া স্মরণে বিএনপির জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

ঈদকে ঘিরে হোসেনপুরে কঠোর প্রশাসনিক অভিযান, অতিরিক্ত ভাড়ায় সিএনজি জব্দ

ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে কুরবানির মাংস বিতরণ সম্পন্ন

১০

আলোকিত মোরেলগঞ্জ এর আয়োজনে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

১১

ব্রাজিল ভক্তদের র‍্যালিতে আর্জেন্টিনা সমর্থকদের 7Up বিতরণে চমক

১২

মঠবাড়িয়ায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনসমাগম

১৩

ঝালকাঠির বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদির দোকান ভস্মীভূত

১৪

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে কালিয়াকৈরে জনসমাগম, দোয়া–আলোচনা ও বস্ত্র বিতরণ

১৫

বদরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, মাদকবিরোধী বার্তা দিলেন মানিক চেয়ারম্যান

১৬

ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে সুন্দরগঞ্জে ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

১৭

তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীদের সম্মাননা প্রদান

১৮

মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

১৯

এক লটারিতেই বদলে গেল ভাগ্য! সেনবাগে দুইজন হলেন নতুন লাখপতি

২০