হারুন শেখ, রামপাল প্রতিনিধি
৩১ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় হামলা, নারীসহ আহত ৫

বাগেরহাটের রামপালে মৎস্যঘের দখল ও বেড়িবাঁধ কেটে দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) পাঠানো হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বারুইপাড়া এলাকার চাকশ্রী মৌরাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ভুক্তভোগী শেখ আবুল কালাম (৭০) অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় একটি মৎস্যঘের পরিচালনা করে আসছেন। ঘটনার দিন সকালে প্রতিপক্ষের লোকজন তার ঘেরের বেড়িবাঁধ কেটে দেয় বলে তিনি দাবি করেন।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় আ. ছালাম শেখ, কালাম শেখ, বাগেরহাট সদরের সায়েরা গ্রামের ওহিদুজ্জামান ওদু, ব্রীচাকশ্রী গ্রামের সৈয়দ জাহাঙ্গীর ও তার ছেলে সৈয়দ অনিকসহ অজ্ঞাত ৬/৭ জন এ ঘটনায় জড়িত ছিলেন।

এ সময় বাধা দিলে শেখ আবুল কালাম, কারিমুন নেছা (২৯), শেখ মহিউদ্দিন বাদশা (৫৫), শেখ ফয়সাল (৩৮) ও শেখ ইমরান (২৭) আহত হন বলে জানা যায়।

আহত কারিমুন নেছা বলেন, তাদের পৈত্রিক জমির ওপর প্রায় ২ বিঘা আয়তনের একটি মাছের ঘের রয়েছে, যা তার পিতা পরিচালনা করতেন। প্রতিপক্ষরা ঘেরটি দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে মারধর করে এবং বেড়িবাঁধ কেটে দেয়। এতে ঘেরের মাছ পানিতে বের হয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

আরো পড়ুন...  কালিয়াকৈরে বেকারি কারখানায় অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে

এদিকে ঘটনাটি জানাজানি হলে পাশের আরেকটি মৎস্যঘেরের মালিক শেখ মহিউদ্দিন বাদশা ও তার ছেলে শেখ ফয়সাল আহতদের উদ্ধার করতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

রামপাল থানার অফিসার ইনচার্জ সুব্রত বিশ্বাস বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

১০

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

১১

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

১২

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

১৩

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

১৪

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১৫

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১৬

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

১৮

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৯

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

২০