ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
৩১ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে — গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাঁর সাহসী নেতৃত্ব, দেশপ্রেম ও দূরদর্শী রাজনৈতিক ভূমিকার মাধ্যমেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে।

রোববার (৩১ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ভাণ্ডারিয়া শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ জিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ নতুন প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকাও দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তিনি আরও বলেন, যারা অতীতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এবং যাদের কারণে পিরোজপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ও অসমাপ্ত উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, একটি মহল অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, সরকার দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করছে।

আরো পড়ুন...  মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

তিনি জানান, স্বরূপকাঠিতে কৃষক কার্ড চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে ভাণ্ডারিয়াতেও ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে সাধারণ মানুষ ও কৃষকরা সরকারি বিভিন্ন সুবিধা সরাসরি পাবেন।

নারীদের উদ্দেশে তিনি বলেন, মিথ্যা প্রচারণা ও গুজবে বিভ্রান্ত না হয়ে বাস্তবতা যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সচেতন নাগরিক হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যোগ্য প্রার্থীদের নির্বাচিত করে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিতদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০