শরিফ মিয়া, জামালপুর প্রতিনিধি
৩১ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুরে গভীর রাতে এসিড নিক্ষেপ, দগ্ধ ১ জন ঢাকায় প্রেরণ

জামালপুরের ইসলামপুরে গভীর রাতে ঘরে ঢুকে চুরির চেষ্টা চলাকালে ঘুমন্ত দুই ব্যক্তির ওপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তরপাড়া গ্রামের আক্তার আলীর বাড়িতে এ নৃশংস ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই রাতে আল-আমিন (৩২) ও তার স্ত্রী আখিঁ আক্তার ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে চুরির চেষ্টা চালায়। একপর্যায়ে তারা ঘুমন্ত স্বামী-স্ত্রীর ওপর তরল এসিড নিক্ষেপ করে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

এসিডের তীব্রতায় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাদের প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

ভুক্তভোগীর বাবা আক্তার আলী বলেন, তার ছেলে ঢাকায় চাকরি করেন এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আরো পড়ুন...  মাদকবিরোধী দিবসে হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শপথ গ্রহণ

এ বিষয়ে ইসলামপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

এদিকে এ নৃশংস ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০