মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
১ জুন ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে নলডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

সোমবার (১ জুন) সকালে উপজেলার মহিষমারি এলাকায় নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান, যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম সবুজসহ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা জানান।

কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  বাগেরহাটে অনৈতিকতার অভিযোগে মানববন্ধন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ৪৩ বছরে পদার্পণ উদযাপন

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই: এটিএম আজহারুল ইসলাম

বদরগঞ্জে প্রতারণার মামলায় প্রভাষক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

মানবতার স্বীকৃতিতে নোয়াখালীর কিবরিয়া, অক্সফোর্ড থেকে আন্তর্জাতিক সম্মাননা

ঈদ শেষে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরে ফিরছে কর্মজীবী মানুষের ঢল

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

কটিয়াদীতে নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক মিলনমেলা

প্রীতি ক্রিকেটে কুড়িগ্রাম সদর উপজেলার দাপুটে জয়

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে নলডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

চরাঞ্চলের উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও বিশেষ বাজেটের দাবি

১০

নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে প্রাণ গেল কিশোরের

১১

পাটক্ষেতে কাজের সময় বিষধর সাপের ছোবল, মাগুরায় কৃষকের মৃত্যু

১২

অ্যাফিডেভিট বনাম পারিবারিক বিয়ে, শরণখোলায় সম্পর্ক নিয়ে তীব্র বিতর্ক

১৩

ঈদের পর মানবিক সহায়তা, জগন্নাথপুরে ৬৪ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

১৪

পঞ্চগড়ে পুকুরে পড়ে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

১৫

ককটেল বিস্ফোরণ ও হামলায় বিএনপি অফিসে রণক্ষেত্র, আহত ৫

১৬

খাসিয়া পুঞ্জিতে এমপি শওকতুল ইসলাম শকুকে বর্ণাঢ্য সংবর্ধনা

১৭

আজ থেকে সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা শুরু

১৮

পানামার জালে ৬ গোল, প্রস্তুত ব্রাজিল

১৯

রাতেই মাঠে নামছে ব্রাজিল: খেলা কয়টায়, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

২০