হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি
১ জুন ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রীতি ক্রিকেটে কুড়িগ্রাম সদর উপজেলার দাপুটে জয়

কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে চিলমারি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতিকে ১৯ রানে পরাজিত করে জয় পেয়েছে কুড়িগ্রাম সদর উপজেলা দল।

সোমবার সকালে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে এ খেলার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

কুড়িগ্রাম শিক্ষক সমিতির সভাপতি সায়েম আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সদস্য সচিব আব্দুল মুমিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সদর সমিতির সভাপতি আরিফুর রহমান রুবেল ও চিলমারী উপজেলার সভাপতি এখতাখার উদ্দিন রাখি প্রমুখ।

ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে কুড়িগ্রাম সদর উপজেলা। তারা নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাঈদুল ইসলাম মিঠু সর্বোচ্চ ৩৪ রান করেন।

আরো পড়ুন...  শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

জবাবে চিলমারি উপজেলা দল ১৩৭ রানে গুটিয়ে যায়।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কুড়িগ্রাম সদর উপজেলার পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক তাজমুল ইসলাম।

অনুষ্ঠানজুড়ে প্রায় শতাধিক শিক্ষক খেলাটি উপভোগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ৪৩ বছরে পদার্পণ উদযাপন

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই: এটিএম আজহারুল ইসলাম

বদরগঞ্জে প্রতারণার মামলায় প্রভাষক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

মানবতার স্বীকৃতিতে নোয়াখালীর কিবরিয়া, অক্সফোর্ড থেকে আন্তর্জাতিক সম্মাননা

ঈদ শেষে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরে ফিরছে কর্মজীবী মানুষের ঢল

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

কটিয়াদীতে নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক মিলনমেলা

প্রীতি ক্রিকেটে কুড়িগ্রাম সদর উপজেলার দাপুটে জয়

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে নলডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

চরাঞ্চলের উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও বিশেষ বাজেটের দাবি

১০

নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে প্রাণ গেল কিশোরের

১১

পাটক্ষেতে কাজের সময় বিষধর সাপের ছোবল, মাগুরায় কৃষকের মৃত্যু

১২

অ্যাফিডেভিট বনাম পারিবারিক বিয়ে, শরণখোলায় সম্পর্ক নিয়ে তীব্র বিতর্ক

১৩

ঈদের পর মানবিক সহায়তা, জগন্নাথপুরে ৬৪ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

১৪

পঞ্চগড়ে পুকুরে পড়ে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

১৫

ককটেল বিস্ফোরণ ও হামলায় বিএনপি অফিসে রণক্ষেত্র, আহত ৫

১৬

খাসিয়া পুঞ্জিতে এমপি শওকতুল ইসলাম শকুকে বর্ণাঢ্য সংবর্ধনা

১৭

আজ থেকে সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা শুরু

১৮

পানামার জালে ৬ গোল, প্রস্তুত ব্রাজিল

১৯

রাতেই মাঠে নামছে ব্রাজিল: খেলা কয়টায়, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

২০